অ্যাকশান মোডে যোগী সরকার। রাজ্যে নারী নির্যাতন রুখতে কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ প্রশাসন (UP Government)। মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই রাজ্যে নারী নির্যাতন রুখতে উদ্যোগ নিয়েছিলেন আদিত্যনাথ (Yogi Adityanath)। মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ইভটিজিং রুখতে তৈরি করেছিলেন ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। কিন্তু, তারপরও গোটা রাজ্যজুড়ে রাশ টানা যায়নি নারী নির্যাতন ও যৌন হেনস্থায়।
তাই আবারও ফের নারী সুরক্ষায় এক নতুন পদক্ষেপ নিলেন যোগী সরকার। চালু করলেন ‘অপারেশন দুরাচারী’ (operation durachari) নামে নতুন একটি অভিযান। রাজ্যজুড়ে যৌন অপরাধ রুখতে ও মহিলা সুরক্ষা দিতে ‘অপারেশন দুরাচারী (Operation Durachari)’ নামে একটি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। এর মাধ্যমে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্যক্তির ছবি পোস্টার আকারে রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কি এই ‘অপারেশন দুরাচারী’?
যৌন নির্যাতন ও হেনস্তায় অভিযুক্ত ব্যক্তির ছবি পোস্টার আকারে রাস্তার মোড়ে টাঙানো হবে। এর পাশাপাশি আইনানুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। ‘নাম ও লজ্জা’ ওই পোস্টারগুলি রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হলে অভিযুক্তের স্বরূপ সম্পর্কেও জানতে পারবেন সবাই। এর ফলে আইনের বিচারে সে মুক্ত হলেও সমাজের চোখে ছাড় পাবে না। কারণ সবাই তার নাম ও পরিচয় জেনে যাবে।
সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎই নাগপুর ও লখনউ-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যৌন নির্যাতন ও হেনস্তার ঘটনা বাড়ছিল। আর এতে লাগাম পড়াতেই এই নির্দেশ যোগীর।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!