‘শুধু জয় শ্রী রাম স্লোগান তুললেই হবে না, আমাদের উচিত ভগবান রামের দেখানো পথে চলা’, দাবী মোহন ভাগবতের

গতকাল, রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত বলেন যে শুধুমাত্র জনসেবার জন্য স্লোগান নয় বরং সকলকে সচেতন হতে হবে, মূল স্তর থেকে কাজ করতে হবে।

এদিন সংঘের শাখা সেবা ভারতীয় সহযোগিতায় সন্ত ঈশ্বর ফাউন্ডেশনের সঙ্গে একটি পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আরএসএস প্রধান। এই অনুষ্ঠানেই বক্তব্য রাখার সময় মোহন ভাগবত বলেন যে শুধুমাত্র প্রভু রামের প্রশংসায় স্লোগান তোলাই যথেষ্ট নয়, বরং তাঁকে অনুসরণ করার চেষ্টাও করতে হবে।

এদিন মোহন ভাগবত বলেন, “আজকাল আমরা জয় শ্রী রাম স্লোগান দিই। এতে দোষের কিছু নেই কিন্তু আমাদেরও উচিত ভগবান রামের দেখানো পথে চলা। বেদ বেদান্তের সময় থেকে একটি ঐতিহ্য রয়েছে যাতে ধরে নেওয়া হয় যে সমগ্র ভারত আপনারই। এই ভূমির প্রতি এই সমবেদনা থেকে আমরা সকলকে দেশবাসীকে নিজের ভাইবোন হিসাবে বিবেচনা করি… আমরা যদি এই মমতা নিয়ে কাজ করি তাহলে এমন কিছু নেই যা ভারতকে কাঙ্খিত গতিতে বেড়ে উঠতে বাধা দিতে পারে”।

বলে রাখি, এর আগে বারবার আরএসএসের বিরোধীরা অভিযোগ তুলেছে যে এই সংগঠনটি সাম্প্রদায়িক মনোভাব পোষণ করে। তবে আরএসএস প্রধান বলেন যে ভারতীয় সমাজ তাদের বিশ্বাসের ভিত্তিতে কাউকে বিরোধিতা করে না। ভাগবতের কথায় অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও ভারতীয় সভ্যতা বেঁচে ছিল এবং সকলকে সঙ্গে নিয়ে চলায় বিশ্বাসী বলেই এটা এগিয়ে যেতে থাকে।

RELATED Articles