তাঁকে ভোট দিলে ম’দ খাওয়াবেন, প্রতিশ্রুতি দেন নেতা, সেই ম’দ খেয়েই মৃত্যু হল ৭ জনের, তুমুল চাঞ্চল্য এলাকায়

তাঁকে ভোট দিলে তিনি গ্রামবাসীদের ম’দ খাওয়াবেন। এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রার্থী। সেইমতো ওই প্রার্থীকে ভোটও দিয়েছিলেন গ্রামবাসীরা। আর সেটাই তাদের কাল হয়ে দাঁড়াল। সেই ম’দই তাদের বিপদ ডেকে আনল। বিষম’দের জেরে মৃত্যু হল ৭ জনের। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আবগারি দফতর ৯ জন আধিকারিককে বরখাস্ত করেছে।

এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারের ফুলগড় ও শিবগড় নামের দুই গ্রামে। স্থানীয়রা জানান যে নির্বাচনের আগে ফুলগড় গ্রামের এক পঞ্চায়েত প্রার্থী গ্রামবাসীদের বলেছিলেন যে তাকে যদি তারা ভোট দেয়, তাহলে তাদের তিনি ম’দ খাওয়াবেন। সেই অনুযায়ী, গ্রামবাসীরা নেতাকে ভোট দিলে নেতা নিজের প্রতিশ্রুতি রাখেন ওই নেতা। ঢালাও ম’দ্যপানের ব্যবস্থা করেছিলেন তিনি।  

কিন্তু সেই ম’দ খেয়ে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়তে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিষম’দ খেয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর বলে জানা গিয়েছে।

উত্তরাখণ্ডের আবগারি কমিশনার হরি চান্দ সেমওয়াল জানান যে এই ঘটনার পর দায়িত্বে অবহেলা ও গাফিলতির দায়ে আবগারি ইনস্পেক্টর-সহ মোট ৯ জনকে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে বিষম’দের কারণেই গ্রামবাসীদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার পর তদন্তের বিষয়ে খোঁজখবর নেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এই ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “দুর্ভাগ্যজনক ঘটনা। গাফিলতির অভিযোগে আমরা বেশ কয়েকজনকে সাসপেন্ড করেছি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা গোটা ঘটনার যুক্ত তাদের কঠোর শাস্তি হবে”।

উল্লেখ্য, গত মাসেই বিষমদ পান করে মৃত্যু হয়েছে ম’দ নিষিদ্ধ নীতীশ কুমারের বিহারে। সেই সময় সেখানে ১১ জনের মৃত্যু হয়। ১২ জন অসুস্থ হয়ে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় বিহারের সারন জেলার দৃষ্টিশক্তি হারান বেশ কয়েকজন। ঘটনায় ৫ জন মদের কারবারিকে  গ্রেফতার করে পুলিশ। স্থানীয় থানার পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়।

RELATED Articles