হঠাৎই ত্রিপুরা সফরে গেলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, নতুন কোনও সমীকরণের ইঙ্গিত? উঠছে প্রশ্ন

ত্রিপুরাকে এখন পাখির চোখ করেছে তৃণমূল। সেখানে প্রভাব বিস্তাররে জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাসফুল শিবির। সেখানেই আক্রান্ত হয়েছিলেন তৃণমূল যুবনেতারা। আর এরপরই বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় গেলেন ত্রিপুরা সফরে।

একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নিজের দল থেকে বিমুখ হতে দেখা যায় রাজীবকে। বারবার তাঁকে দেখা গিয়েছে তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে। তাদের বাড়িও যান রাজীব। তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। আর এসবের মধ্যেই তাঁর ত্রিপুরার সফর নতুন করে জল্পনা বাড়াল।

আরও পড়ুন- মুকুল রায়ের মাথার ছাদও কেড়ে নিচ্ছে কেন্দ্র, পাঠানো হল উচ্ছেদ নোটিশ, তৃণমূল সাংসদদের আবেদন খারিজ

তিনি যে শুধু ত্রিপুরা গিয়েছেন তাই-ই নয়, সেখানে পৌঁছে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজোও দেন রাজীব। এখানেই পুজো দিতে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই একই পথে হাঁটলেন রাজীবও। কিন্তু কেন তাঁর এই ত্রিপুরা সফর। তাহলে কী নতুন কোনও সমীকরণের ইঙ্গিত?

এখন ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এই মুহূর্তে সেখানে রয়েছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। আর এই সময়ই রাজীবও গেলেন ত্রিপুরায়। যার কারণে জল্পনা আরও বাড়ছে। বলে রাখি, ২০১৬ সাল থেকেই রাজীবের সঙ্গে ত্রিপুরার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। তবে তাঁর কথায়, “রাজনীতি নিয়ে আলোচনা চাই না। একটা সরকার চলছে। মানুষ ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করেছে ত্রিপুরায়। তাঁর মূল্যায়ণ মানুষই করবে”।‌ কিন্তু তিনি হঠাৎ ত্রিপুরায় কেন? এই প্রশ্নের উত্তরে রাজীবের জবাব, “‌এই সফর ব্যক্তিগত। বহুদিন ধরেই ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবো। তাই এসেছি। এখানে রাজনীতি খুঁজবেন না”।

আরও পড়ুন- ‘ফের বিজেপির টিকিতেই জিতব’, মুকুলের এমন মন্তব্যের কারণ কী? তৃণমূল নেতার মনের কথা জানালেন দিলীপ

এখন ত্রিপুরা বারবার অগ্নিগর্ভ হয়ে উঠছে। তৃণমূল-বিজেপির লড়াইয়ে এই মুহূর্তে বেশ উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। গত সপ্তাহেই এই রাজ্যে আক্রান্ত হন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা ও জয়া দত্ত। তাদের গ্রেফতার করা হলে সে রাজ্যে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে এখন রাজীবের এই ত্রিপুরা সফর ঘিরে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অন্দরে।

RELATED Articles