রাজনীতি (politics) মানেই একে অপরকে আক্রমণ করা, কটাক্ষ করা থাকবেই। কিন্তু সেই আক্রমণ যদি ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়, তখন তা মাত্রা ছাড়িয়ে যায় বৈ কী! এমনই ঘটনা ঘটালেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল নেতা কীর্তি আজাদ (Kirti Azad)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করতে গিয়ে তিনি টুইট করলেন, “না নর, না নারী”।
তাঁর এই টুইটের পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের দাবী, এই ধরনের মন্তব্য অত্যন্ত কুরুচিকর। রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিজেপির সমস্ত স্তরে শুরু হয়েছে নিন্দা। বিজেপি আদিবাসী মোর্চা সমালোচনা করেছে তৃণমূলের।
This is extremely derogatory by all means, Mr Uncouth @KirtiAzaad. This is the tribal attire of Meghalaya which PM @narendramodi ji is respecting by wearing it.
Action should be taken against him @ncsthq @MundaArjun @SameerOraon16 @blsanthosh @v_shrivsatish @DilipSaikia4Bjp https://t.co/d7iInueNqM
— BJP Scheduled Tribe Morcha (@BJPSTMORCHA) December 21, 2022
এই টুইট সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করে বলেন যে তৃণমূল মেঘালয়ের সংস্কৃতিকে অসম্মান করছে।
It is saddening to see how @KirtiAzaad is disrespecting the culture of Meghalaya and mocking our tribal attire. TMC must urgently clarify if they endorse his views. Their silence will amount to tacit support and thus will not be forgiven by the people. https://t.co/XytXuytUst
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 21, 2022
ঘটনাটি ঠিক কী?
আসলে, সম্প্রতি শিলং সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তিনি ঐতিহ্যবাহী খাসি পোশাক পরেছিলেন। স্বাভাবিকভাবেই অন্যরকম সেই পোশাকে অন্যরকম দেখাচ্ছিল প্রধানমন্ত্রীকে। সেই প্রসঙ্গ তুলে আনেন তৃণমূল নেতা কীর্তি আজাদ। পোশাকের কারণে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে কীর্তি লেখেন, “না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারী”।
এই টুইটে মোদীর শিলং সফরের একটি ছবির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা। সেই ছবিতে মোদীর মতোই একটি পোশাক পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক মহিলাকে। ছবির ওপরে লেখা, “পছন্দ হয়েছে? তাহলে কিনে ফেলুন। অনলাইনে সেই পোশাকটির দাম দেখাচ্ছিল ৩৫ ডলার”। সেই টুইট নিয়েই শুরু হয়েছে সমালোচনা।
বিজেপিশাসিত মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল। আগামী বছরই সে রাজ্যে বিধানসভা নির্বাচন। কিছুদিন আগেই মেঘালয় সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোরকদমে লড়তে চাইছে তৃণমূল। তবে তৃণমূল নেতার এহেন টুইটের জেরে যে সে রাজ্যে তৃণমূল ব্যাকফুটে যাবে, তা বেশ স্পষ্ট। কারণ এই ঘটনাকে হাতিয়ার করে প্রধান বিরোধী দলকে তোপ দাগতে কসুর করবে না বিজেপিও।
তবে এই টুইট নিয়ে সমালোচনা শুরু হওয়ায় চাপের মুখে পড়ে টুইটটি মুছে দেন কীর্তি আজাদ। এর সঙ্গে তিনি এও সাফাই দেন যে তিনি প্রধানমন্ত্রীকে অসম্মান করতে চান নি, তাঁর সবরকম পোশাকের ফ্যাশনের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন।
I have not disrespected the
attire, I love it. I am trying to
express that our Prime Minister
loves to makes a fashion statement.
Never misses an opportunity//@PemaKhanduBJP https://t.co/PklDE2u2Pm— Kirti Azad (@KirtiAzaad) December 22, 2022





