তবে যিনি সমালোচনা করেন তিনিও কম যান না। তিনি কংগ্রেসের অন্যতম মাথা এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। প্রায়শই প্রধানমন্ত্রীকে তিনি তাকে পুঁজিপতি, ধনী ব্যক্তি এবং স্যুট ও বুটের পোশাক পরিহিত শত্রু পক্ষের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেন। তিনি গরিবদের প্রধানমন্ত্রী হতে পারবেন না বলেও একাধিকবার কটাক্ষ করেছেন রাহুল।
তবে, সম্প্রতি, লোকসভায় রাহুল গান্ধী পরিহিত একটি সাদা শার্টকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে।
শুক্রবার লোকসভার কার্যক্রম চলাকালীন সাদা শার্টে দেখা মেলে সোনিয়া পুত্রের। দেখতে অন্যান্য শার্টের মতোই একটি সাদা শার্ট। কিন্তু বিস্ময় জাগিয়েছে শার্টটির ব্র্যান্ড এবং তার দাম। মোদীকে সদাই পোশাকের জন্য কটাক্ষ করা রাহুলের শার্টটি ছিল ব্র্যান্ড রাল্ফ লরেন-এর। মূল্য? মাত্র ১১,৬৯০ টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের ব্যবসায়ীদের তোষামোদের রাজনীতি করেন। তার তাই বড়লোকের মতো দামী জামাকাপড় তিনি পরেন। কারণ গরিবের কথা ভাবার সময় তাঁর নেই।
কিন্তু এবার নিজেই দামি শার্ট পড়ে বেকায়দায় পড়েছেন রাহুল। অন্যকে কটাক্ষ করতে গিয়ে নিজেই এখন কটাক্ষের শিকার হচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও গরীবের নেতা রাহুল গান্ধীকে একাধিকবার প্রকাশ্যে দামী জুতো, জামা পরতে দেখা গিয়েছে।





