টেলিভিশন রামায়ণে সীতার মা হয়ে জয় করেছিলেন সবার মন, বাস্তবে হলেন নির্মম হ*ত্যার শি’কার! হঠাৎ ধারা’লো অ’স্ত্রের আঘা’তে র*ক্তাক্ত মৃ’ত্যু! ঊর্মিলা ভাটের হ’ত্যাকাণ্ড আজও রহস্যে ঘেরা! কী ঘটেছিল সেদিন অভিনেত্রীর সঙ্গে?

রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণ বহু দর্শকের কাছে আজও আবেগের নাম। সেই ধারাবাহিকে সীতার মা সুনয়নাদেবীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী ঊর্মিলা ভাট। টেলিভিশনের পাশাপাশি বলিউডের অনেক ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। অমিতাভ বচ্চনের ত্রিশূল, অঙ্গুরসহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। কিন্তু এই জনপ্রিয় অভিনেত্রীর জীবন শেষ হয়েছিল এক ভয়াবহ হত্যাকাণ্ডের মাধ্যমে।

১৯৯৭ সালের ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ের জুহু এলাকায় নিজের বাড়িতে একাই ছিলেন ঊর্মিলা ভাট। সেই সময় তাঁর স্বামী মার্কণ্ড ভাট বরোদায় ছিলেন বলে জানা যায়। তদন্তে জানা যায়, সেই সুযোগেই কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে পড়ে। প্রথমদিকে পুলিশের ধারণা ছিল, লুটপাটের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছিল। বাড়িতে একা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে হামলা করে।

ঘটনার সময় অপরাধীরা অত্যন্ত নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে ঊর্মিলা ভাটকে আঘাত করে। পরে তাঁর গলা কেটে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। শুধু তাই নয়, তাঁর হাত পা বেঁধে ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে দুষ্কৃতীরা পালিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন আত্মীয় ও প্রতিবেশীরা। পরে বাড়িতে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তাঁর নিথর দেহ দেখতে পান তাঁরা।

এই ঘটনায় সেই সময় পুরো চলচ্চিত্র এবং টেলিভিশন দুনিয়ায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ তদন্ত শুরু করলেও হত্যার নেপথ্যে কারা ছিল তা নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থেকেই যায়। অনেকের মতে, বাড়ির পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। আবার প্রাথমিকভাবে বলা হয়েছিল, কিছু দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে এই অপরাধ ঘটায়। তবে এত বছর কেটে গেলেও এই হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদঘাটিত হয়নি।

আরও পড়ুনঃ West Bengal politics : ভোটের আগে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি! মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, মধ্যরাতে শুরু সই সংগ্রহ!

অভিনয় জীবনে ঊর্মিলা ভাট বহু জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। ত্রিশূল ছবিতে তিনি অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর শেষ ছবি ছিল সিনার গড, যা মুক্তি পায় ১৯৯৫ সালে। সেই ছবিতে তিনি ধর্মেন্দ্রর মায়ের চরিত্রে দেখা গিয়েছিলেন। আজও তাঁর অভিনয় এবং পর্দার স্নিগ্ধ উপস্থিতি দর্শকদের মনে রয়ে গেছে, আর তাঁর মর্মান্তিক মৃত্যু ভারতীয় বিনোদন জগতের এক দুঃখজনক স্মৃতি হয়ে আছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর