এবার করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিছুদন আগেই করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই যাবতীয় কাজ সামলাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, যোগী আদিত্যনাথের কার্যালয়ে আরও বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সংস্পর্শে এসেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী টুইট করে জানান যে প্রথমের দিকে করোনার লক্ষণ খেয়াল করার পরই তিনি কোভিড পরীক্ষা করান ও তাঁর রিপোর্ট পজিটিভ আসে। সাবধানতা অবলম্বন করতে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন বলেও জানান যোগী। সেখান থেকে ভার্চুয়াল মাধ্যমে যাবতীয় কাজ সম্পন্ন করবেন বলে জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
https://twitter.com/myogiadityanath/status/1382234422179602432?ref_src=twsrc%5Etfw
আরও পড়ুন- সব রেকর্ড ছাপাল, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৪ হাজারের বেশি করোনা আক্রান্ত দেশে, ভয়াবহ পরিস্থিতি
উল্লেখ্য, গত ৫ই এপ্রিল লখনউয়ে করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ নেন যোগী আদিত্যনাথ। তিনি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকাটি নিয়েছিলেন বলে জানা গিয়েছে।






