কেন্দ্র CBSE-র পাঠ্যক্রম কমানোয় হতবাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করোনা সংকটের কারণে কমলো CBSE-র পাঠ্যক্রম। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে হতবাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে নিজের বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (CBSE) পাঠ্যক্রম সংশোধন করে ৩০% পর্যন্ত কমানো হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

এ দিন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল নিশঙ্ক টুইট করে বলেন, ‘শিক্ষা অর্জনের গুরুত্ব বিবেচনা করে মূল বিষয়গুলি রেখে সিলেবাস ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা করে CBSE-র সিলেবাস সংশোধন ও নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোর্সের বোঝা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

কেন্দ্রের এই টুইটের পর‌ই আসরে নামেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পরেই মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে তিনি লেখেন, কোর্স কমানোর নামে নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রীয় নীতি, ধর্ম নিরপেক্ষতা এবং দেশভাগের মতো বিষয়গুলি বাদ দিয়েছে কেন্দ্র। পঠনপাঠনের ক্ষেত্রে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ করোনা সংকটের দোহাই দিয়ে এগুলি বাতিল করা হয়েছে।

স্বভাবতই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও কারণেই পাঠ্যক্রম থেকে এই জরুরি পাঠগুলি বাদ দেওয়া যায় না। বিষয়গুলি যাতে পাঠ্যক্রম থেকে ছাঁটা না হয়, তার জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উদ্দেশ্যে আবেদন জানানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles

Leave a Comment