কুরকুরে (Kurkure), মশলাদার চিপসটি সকলেই কখনো কখনো খেয়ে থেকেছেন। তবে কখনও ভেবে দেখেছেন এই কুরকুরের জন্য ভেঙে যেতে পারে সংসার। হ্যাঁ, ঠিক শুনছেন একটা চিপসের জন্য সংসার ভেঙে যেতে বসেছে এক দম্পতির। কিন্তু কেন তাদের সংসার ভাঙছে? কুরকুরে (Kurkure) এমন কি ঘটিয়েছে যার জন্য দম্পতির সম্পর্কে সেই আঁচ পড়েছে। আমাদের মধ্যে অনেকেই নির্দিষ্ট কোন ব্র্যান্ডের চিপস খেতে পছন্দ করেন। কেউ হয়তো কুরকুরে ভীষণ পছন্দ করেন যে প্রতিদিনই কুরকুরে খাওয়ার ইচ্ছা হয়। এসব চিপস অবশ্যই রোজ খাওয়া উচিত নয়। তবে কুরকুরে কিনে দেওয়ার জন্য ঝামেলা তা থেকে ডিভোর্স পর্যন্ত জল গড়িয়েছে এমন কথা শুনেছেন কখনও?
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েই থাকে। এই ঝগড়াকে কেন্দ্র করে অনেকেই বাপের বাড়ি চলে যান। তবে কুরকরে (Kurkure) কিনে দেননি স্বামী এই রাগে বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী। এই ঘটনায় স্ত্রী নাকি ডিভোর্স চেয়ে বসেছেন স্বামীর থেকে। স্বামী-স্ত্রীর এমন অদ্ভুত ঝগড়ায় অবাক পুলিশ প্রশাসন। তাদের মতে ওই দম্পতির কাউন্সেলিং এর প্রয়োজন। আসল ঘটনাটি কি? ওই দম্পতির ডিভোর্সের কারণ শুধুমাত্র কুরকুরে?
এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়। এখানে ৫ টাকার কুরকুরের (Kurkure) প্যাকেট না পেয়ে স্ত্রী এতটাই রেগে যান যে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে আসার সিদ্ধান্ত নেন। এমনকি কুরকুরে না পেয়ে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি। কুরকুরে নিয়ে ঝামেলায় এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তবে স্ত্রীয়ের এমন কাণ্ডকারখানায় স্বামী অভিযোগ করেছেন, প্রতিদিন কুরকুরে খেতে চাইতেন স্ত্রী। রোজ রোজ কুরকুরে (Kurkure) কিনে আনতে গিয়ে বিরক্ত হয়ে গেছিলেন ওই ব্যক্তি। ওই দম্পতির কথা শুনে পুলিশ দু’জনকেই পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠিয়েছেন বলে জানা গেছে। যেখানে ওই দম্পতির কাউন্সিলিং করা হচ্ছে। ওই স্বামী স্ত্রীকে পরবর্তী তারিখে আদালতে ডাকা হয়েছে। পাশাপাশি নিজেদের মধ্যে যাতে তারা সমস্যার সমাধান করে নেন তার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রার শাহগঞ্জ থানা এলাকার এক বাসিন্দার সঙ্গে মেয়েটির বিয়ে হয়। ২০২৩ সালে হিন্দু রীতি মেনেই বিয়ে করেছিলেন তারা। তাদের মধ্যে সবকিছুই ঠিকঠাক ছিল। তবে স্ত্রীয়ের কুরকুরে খাওয়ার অভ্যাস নিয়ে স্বামী মন খারাপ হয়। কুরকুরে (Kurkure) নিয়ে দুজনের মধ্যেই হামেশাই ঝামেলা হতো। স্বামী অভিযোগ করেছেন, তিনি অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় রোজ স্ত্রী ওই চিপস (Kurkure) নিয়ে আসার দাবী জানাতেন। তবে একদিন তাড়াহুড়োয় স্বামী ওই চিপস আনতে ভুলে যান, আর তাতেই সমস্যা বড় আকার ধারণ করে।
তাড়াহুড়োয়ের স্বামী চিপস আনতে ভুলে গেলে, স্ত্রী ভীষণভাবে রেগে যান। এমনকি কুরকুরে (Kurkure) নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই মহিলা এতই রেগে গিয়েছিলেন যে রেগে গিয়ে বাপের বাড়ি চলে যান। গত দেড় মাস ধরে তিনি তার বাপের বাড়িতেই রয়েছেন। সম্প্রতি ও স্ত্রী থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই, পুলিশ তাদের দুজনকেই পারিবারিক পরামর্শ কেন্দ্রে পাঠিয়েছেন। কাউন্সিলিং চলাকালীন যুবক বলেছিলেন যে তার স্ত্রী ৫ টাকা মূল্যের কুরকুরে (Kurkure) নিয়ে প্রতিদিন ঝামেলা করত। একদিন কুরকুরে না আনলে স্ত্রী রাগ করে বাপের বাড়িতে চলে যায়। এদিকে স্ত্রী দাবি করছেন, স্বামী তাকে মারধর করায় নিজের বাপের বাড়ি চলে এসেছেন মহিলা। বর্তমানে দুই ব্যক্তিরই কাউন্সিলিং করা হচ্ছে।





