‘আজ সত্যজিৎ রায় বেঁচে থাকলে মমতাদিকে নিয়ে হীরক রানির দেশে বানাতেন’, বঙ্গে ভোট প্রচারে এসে মমতাকে খোঁচা শাহ্‌’র

Amit Shah taunted Mamata Banerjee: নানান সময় নানান বিষয় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তিনি। আর এই লোকসভা নির্বাচনের আবহে সেই আক্রমণের ঝাঁঝ আরও বেড়েছে।এবার ভোট প্রচারে এসে বাঙালির সংস্কৃতিমনস্কতাকে হাতিয়ার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah taunted Mamata Banerjee)। শান দিলেন সত্যজিৎ রায়ের আবেগে।

আজ, বুধবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বোসের সমর্থনে মশাটে নির্বাচনী সভা করেন অমিত শাহ। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে মন্তব্য করেন তিনি (Amit Shah taunted Mamata Banerjee)। বলেন, “সত্যজিৎ রায় ‘হীরক রাজার দেশে’ সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমা খুবই জনপ্রিয় হয়েছিল। উনি বেঁচে থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব দেখলে ‘হীরক রাজার দেশে’র পরিবর্তে ‘হীরক রানির দেশে’ বানাতেন! কারণ, মমতা হীরক রানি” (Amit Shah taunted Mamata Banerjee)

শাহ্‌’র এহেন মন্তব্যের পর তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে (Amit Shah taunted Mamata Banerjee)। শুধুমাত্র রাজনৈতিক মহল সাংস্কৃতিক মহলের লোকজনও এই নিয়ে সমালোচনা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, অমিত শাহ আদৌ সত্যজিৎ রায়কে কতটা চেনেন, যে তাঁর সৃষ্টি নিয়ে এমন মন্তব্য করছেন। তিনি কী সত্যজিৎ রায়ের কোনও ছবি দেখেছেন, এ প্রশ্নও তোলা হয়েছে।

অমিত শাহ্‌’র এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল যুব নেতা তথা দলের মুখপাত্র সুদীপ রাহা। তাঁর কথায়, “আসল হীরক রাজা তো  নরেন্দ্র মোদি। তাঁর জমানায় যা দেশের হাল, তা তো বলার নয়।  তাঁর জমানায় পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, মানুষজনের জীবনযাত্রার মান পড়ে যাওয়া – এসবই তো চলছেই। আর তাঁর পাশে বসে হীরক রাজার আরেক সেনাপতি অমিত শাহ মোদিকে দেখতে পাননি। আর মমতাকে বলছেন হীরক রানি! এটা সত্যের অপমান” (Amit Shah taunted Mamata Banerjee)

এদিনের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অমিত শাহ তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অনুপ্রবেশ, দুর্নীতি সহ নানান ইস্যুকে এদিন হাতিয়ার করেছেন তিনি। শাহ এদিন বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আর আপনার ভাইপো যতই বলুন, CAA হবেই। প্রত্যেক শরণার্থীকে আমরা নাগরিকত্ব দেবই। আর অনুপ্রবেশও বন্ধ করব। বিজেপিকে জেতান, অনুপ্রবেশ তো বন্ধ হবেই, সীমান্ত পেরিয়ে একটা পাখিও ঢুকতে পারবে না”।

এদিন সন্ত্রাসবাদীদের প্রসঙ্গ টেনে এনে শাহ বলেন, “কাশ্মীরে এখন আর অশান্তি হয় না। লাখো লাখো মানুষ সেখানে ঘুরতে যান। এটাই মোদীর সাফল্য”। তিনি এও বলেন, বিজেপি ক্ষমতায় এলে পাক অধিকৃত কাশ্মীরও পুনরুদ্ধার করা হবে।

RELATED Articles