প্রধানমন্ত্রী কেন‌ও কোয়ারেন্টাইনে যাবেন না? মুখপত্র ‘সামনা’–তে প্রশ্ন শিবসেনার!

সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রামমন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। কারণ ৫ই আগস্ট রাম মন্দিরের ঐতিহাসিক ভূমিপুজোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। দু’জনে পাশাপাশি গা ঘেঁষে একই মঞ্চে ছিলেন। এমনকী হাতও ধরেছিলেন। আর এবার এই বিষয় নিয়েই তাঁকে কটাক্ষ করল উদ্ভব ঠাকরে সরকার।

শিবসেনা মুখপত্র ‘সামনা’–তে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়, এবার কি তিনি নিজে কোয়ারেন্টাইনে যাবেন? কারণ রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস করোনা পজিটিভ হয়েছেন এবং প্রধানমন্ত্রী তাঁর সংস্পর্শে এসেছিলেন। সামনা–তে লেখা হয়েছে, ‘‘গত ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর দিন মহন্ত নিত্য দাস মঞ্চে ছিলেন। ওই সময় তাঁর মুখে কোনওরকম মাস্কও ছিল না। প্রধানমন্ত্রী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতও। এমনকী প্রধানমন্ত্রী নিত্যগোপাল দাসের হাতও ধরেছিলেন। তাহলে কী তিনি নিজে কোয়ারেন্টাইনে যাবেন না?’’ এক‌ই সঙ্গে

আরও বলা হয়, ‘‘দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আক্রান্ত। সবে সেরে উঠেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সংসদের সমস্ত সদস্য যে কোনও সময় এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।’’

RELATED Articles

Leave a Comment