দলীয় কর্মীকে খুনের প্রতিবাদে ১২ ঘন্টার বন্ধ পালন করল বিজেপি, টায়ার জ্বালিয়ে দেখানো হলো বিক্ষোভ

গতকাল স্বাধীনতা দিবসে হুগলির খানাকুলের দৌলতচকে জাতীয় পতাকা উত্তোলনকে ঘিরে সংঘর্ষ বাঁধে তৃণমূল বনাম বিজেপির।যার জেরে খুন হন বিজেপি শিবিরের বুথকর্মী সুদর্শন প্রামাণিক। গোটা ঘটনায় এলাকায় সৃষ্টি হয় প্রবল উত্তেজনা। আজ আজ এই ঘটনার প্রতিবাদে এলাকায় ১২ ঘন্টার বন্ধ ডাকে গেরুয়া শিবির। নতিবপুরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখায় বিজেপি।

বন্ধের জেরে গোটা এলাকা প্রায় শুনশান ছিল আজকে। দোকান, বাজার সব বন্ধ ছিল। যানবাহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল। গোটা এলাকায় ছিল কড়া পুলিশি নজরদারি। এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত ১১ জনকে আটক করেছে খানাকুল থানার পুলিশ।

প্রসঙ্গত, গতকাল সকাল সাড়ে নটা নাগাদ খানাকুলের দৌলতচকে পাশাপাশি পতাকা উত্তোলন করেছিলেন দুই দলের কর্মী সমর্থকরা। হঠাৎ করেই তাদের মধ্যে বচসা শুরু হয়। ধীরে ধীরে যা হাতাহাতিতে পরিণত হয়। এরপর হঠাৎ বোমাবাজি শুরু হয় ওই এলাকায়। এর মধ্যেই ওই বুথ কর্মী সুদর্শন প্রামাণিককে রাস্তায় পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। তাঁর গায়ে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা। গুরুতর জখম সুদর্শনকে স্থানীয় নতিবপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বিজেপির শিবিরের অভিযোগ ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েজে বিজেপির এই বুথ কর্মীকে। এরপর এলাকায় সৃষ্টি হয় প্রবল উত্তেজনা। এখনো গোটা এলাকার পরিস্থিতি থমথমে।

RELATED Articles

Leave a Comment