‘যতদিন না বউমা আসছে, ততদিনই ছেলে নিজের থাকে’, মন্তব্য দেশের হবু প্রথম প্রধান মহিলা বিচারপতির

সব যদি ঠিকঠাক থাকে, তাহলে তিনিই হবেন দেশের পরবর্তী প্রথম প্রধান বিচারপতি। কিন্তু তাঁরই এক মন্তব্যের জেরে এই মুহূর্তে বেশ শোরগোল পড়ে গেল আইনজীবী মহলে। দেশের ভাবী প্রধান বিচারপতি বিভি নাগরত্নার মতে, “ছেলে ততক্ষণই নিজের থাকে যতক্ষণ না বউমা আসছে। তবে আপনার মেয়ে চিরদিন আপনের মেয়েই থাকবে”।

কে এই বিভি নাগরত্না?

বিভি নাগরত্না শুধুমাত্র একজন আইনজীবীই নন, তিনি আবার নারী উন্নয়ন কর্মীও। গতকাল, শনিবার নারী ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখনেই বিয়ে নামক প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা নিয়ে নিজের মন্তব্য পেশ করেন দেশের হবু প্রথম প্রধান মহিলা বিচারপতি।

বিভি নাগরত্নার কথায়, বিয়ে নামের প্রতিষ্ঠানে যেন মহিলাদের অস্তিত্ব যেন কোনওভাবেই সংকটে না পড়ে। মহিলারা যেন কখনই পুরুষদের থেকে অধস্তন না হয়ে পড়েন, তা নিয়ে বার্তা দেন বিভি নাগরত্না। পরিবারের সকলের থেকে মহিলাদের উপযুক্ত সম্মান প্রাপ্য। তাঁর কথায়, একজন সফল পুরুষের পিছনে শুধুমাত্র মহিলারা কেন, গোটা পরিবার থাকুক।  

বিচারপতি বিভি নাগরত্নার কথায়, দেশের অনেক জায়গাতেই এখনও মহিলাদের নানান বিদ্বেষের শিকার হতে হয়। মহিলারা গর্ভবতী কী না, তা নিয়ে আজও প্রশ্ন করা হয় তাদের। মহিলা মাতৃত্বকালীন ছুটির পর কাজে গেলে এখনও তাদের দেখতে হয় যে তাদের জায়গায় অন্য কেউ চাকরি করছেন। বিভি নাগরত্নার কথায়, বেসরকারি ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এবার দূর করতে হবে। আর এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দেশের বিচারবিভাগকেই, এমনটাই মত দেশের হবু প্রধান বিচারপতির।

বিভি নাগরত্নার কর্মজীবন

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে পারেন বিভি নাগরত্না। তিনি বর্তমানে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি পদে রয়েছেন। এই হাইকোর্টে ২০০৮ সালে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগ দেন। বছর দুয়েক পর স্থায়ী পদে বসেন। তিনি যদি দেশের প্রধান বিচারপতি হন, তাহলে তা যে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য। কারণ তাহলে তিনিই হবে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি।

RELATED Articles