দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে রাজ্যবাসী। মা হওয়ার পর এটাই অভিনেত্রী নুসরত জাহানের প্রথম দুর্গাপুজো। এই কারণে তা একটু বেশিই স্পেশ্যাল। ছেলেকে সামলাতে এখন বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাতে হয় অভিনেত্রীকে। তবে নবমীর রাতে নুসরত ধরা দিলেন পুরোদস্তুর পুজোর সাজে।
এদিন নুসরতকে দেখা গেল তুঁতে রঙা ভারী সিল্ক শাড়িতে। শাড়ির পাড়ে সোনালি জরির কাজ। খোলা চুল, কানে বিশাল কানপাশা, কপালে ছোট্ট লাল টিপ আর হাতে শাঁখা-পলা বাঁধানো।
একেবারে সাবেকি সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। নুসরতের এই ছবিতে সবথেকে বেশি যে বিষয়টি নজর কেড়েছে তা হল, অভিনেত্রীর হাতের শাঁখা ও পলা। আসলে হিন্দুধর্মে এয়োস্ত্রী মানেই সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা। তাই এখানেই প্রশ্ন ওঠে যে কার মঙ্গল কামনায় হাতে শাঁখা-পলা পরেছেন নুসরত?
নেটিজেনদের মধ্যেও ঘুরছে এই একই প্রশ্ন। একজন তো কমেন্ট করেই ফেললেন, “শাখা,পলা পরেছো কিন্তু কার নামের দিদি? সেটাই জানতে চাইছিলাম অল্প!”

তবে এই প্রশ্নের কোনও উত্তর দেননি নুসরত। সব কথা বোধহয় মুখে বলবার প্রয়োজন হয় না। গত রবিবারই ছিল যশ দাশগুপ্তর জন্মদিন। এই বিশেষ দিনে নুসরত যশের জন্য একটি স্পেশ্যাল কেক অর্ডার করেছিলেন। সেখানে স্পষ্ট লেখা ছিল ‘হাজব্যান্ড’ আর ‘ড্যাড’ শব্দটি। এর মাধ্যমেই যশের সঙ্গে নিজের বিয়ের জল্পনা শুধু উস্কে দিয়েছেন নুসরত।
তাছাড়া, সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ে না করেই সন্তানের মা-বাবা হওয়া প্রসঙ্গে নুসরতের জানিয়েছেন, “মানুষ কি নিশ্চিত যে এটা আমাদের বিবাহ-বহির্ভূত সম্পর্কের সন্তান? আমরা ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলি না মানে এই নয় যে লোকে যা বলছে সেটাই ঠিক”। নুসরতের এই স্বীকারোক্তি থেকে অনেকেই মনে করছেন যে নুসরত ও যশ হয়ত বিয়েটা সেরেই ফেলেছেন। আর অভিনেত্রীর নবমীর সাজও তো সেইদিকেই ইঙ্গিত করছে, তাই না?





