ফের বাংলায় হ’ত্যা করা হল একাধিক কুকুরছানাকে। কুয়ো থেকে উদ্ধার ৬টি সারমেয় ছানার দেহ। দুটি পূর্ণ বয়স্ক সারমেয়কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী, তা খতিয়ে দেখছে পুলিশ।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালে। জানা গিয়েছে, গত রবিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজোরা গ্রামের ছাতিমতলা মন্দিরের বাসিন্দারা এক কুয়োর পাশে এক ব্যক্তিকে দেখতে পান। এলাকার যুবকরা সেদিকে এগিয়ে গেলে ওই ব্যক্তি সেখান থেকে পালান।
এরপরই স্থানীয়রা দেখেন যে কুয়োর মধ্যে কয়েকটি সারমেয়র ছানা ছটপট করছে। কোনওরকমে স্থানীয়রা সেই সারমেয়গুলিকে কুয়ো থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে কুকুরছানাগুলির। গতকাল, সোমবার সকালে থানায় খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, “রবিবার রাত বারোটা নাগাদ পাড়ার কয়েকজন যুবক লক্ষ্য করে সরকারি কুয়োতে এক ব্যক্তি কিছু ফেলছেন। যুবকদের দেখে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায়, বেশ কয়েকটি সারমেয় জলে ছটফট করছে। পরে স্থানীয়রা কুয়ো থেকে দুটি জীবিত পূর্ণবয়স্ক ও ছ’টি মৃত সারমেয়ের ছানা উদ্ধার করে”।
বাসিন্দাদের অভিযোগ, “ওই ব্যক্তি ম’দ্য’প অবস্থায় কুকুর ছানাগুলিকে কুয়োয় ফেলে দিয়েছে। পরে সে একই ঘটনা কোনও শিশুর সঙ্গেও ঘটাতে পারে। তাই অবিলম্বে প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে শাস্তির ব্যবস্থা করুক”।
খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ। ‘মানবিক’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে তার শাস্তির দাবী জানানো হয়েছে। এলাকার দুই বাসিন্দা রঞ্জিত ধীবর ও শ্রীকান্ত ধীবর জানান, তারা রোজ কুকুরগুলিকে খাওয়াতেন। আপাতত গ্রামবাসীরা গ্রামের এক মাঠে কুকুরগুলির দেহ কবর দিয়েছে। প্রশাসনের কাছে ওই ব্যক্তির গ্রেফতারের দাবী জানানো হয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!