লকডাউনের ঘরবন্দি জীবনে খোলামেলা পোশাকে, নো মেকাপ লুকে ইনস্টাগ্রামে ধরা দিলেন খেলাঘরের পূর্ণা! 

করোনা মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

অত্যাবশ্যকীয় দোকান ছাড়া বা কাজ ছাড়া রাজ্যে আপাতত বন্ধ সবকিছুই। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে টলি পাড়া। ঝাঁপ পড়েছে শুটিংয়ে‌ও। তাই আপাতত ঘরবন্দী জীবন কাটছে টেলি দুনিয়ার অভিনেতা-অভিনেত্রীদের।

আরও পড়ুন- বোল্ড ফটোশুটে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ‘দেশের মাটি’র মাম্পি, অভিনেত্রীর রূপের ঝলকানিতে মজল দর্শক

তবে শুধু চুপচাপ ঘরে বসে নেই সবাই। কিছু না কিছু কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তাঁরা। এই যেমন ধরুন স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক খেলাঘরের নায়িকা পূর্ণা ওরফে স্বীকৃতি মজুমদারের‌ও এখন দিন কাটছে ঘরেই। কিন্তু ইতিমধ্যেই অভিনেত্রী খুলে ফেলেছেন নিজের একটি ইউটিউব চ্যানেল। সেখানে মেকাপ টিউটোরিয়াল ভিডিও করেও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।

সেইসঙ্গে মন ভালো রাখতে প্রচুর সেলফিও তুলছেন অভিনেত্রী। যেমন সম্প্রতি ঘরোয়া খোলামেলা পোশাকে নো মেকাপ লুকে ধরা দিলেন এই সুন্দরী। বলতে হবেই অসম্ভব সুন্দর দেখতে লাগছে তাঁকে। এই ছবি দেখে মন মেতেছে ভক্তদেরও। আর ইনস্টাগ্রামে এই ছবির নিচেই লিখলেন সবাইকে তাঁর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় সহবাস নিয়ে কদর্য প্রশ্ন, মোক্ষম জবাব দিলেন ‘দেশের মাটি’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস

প্রসঙ্গত উল্লেখ্য, লকডাউনের জেরে শুটিং বন্ধ হয়ে গেলেও আগাম শুটিং হয়ে থাকার ফলে এখনও টেলিকাস্ট হচ্ছে খেলাঘর। সেখানে চলছে বেশ জমজমাট পর্ব।

আরও অন্যান্য খবর