ফোন দিয়েই দেওয়া যাবে চার্জ, দামও অত্যন্ত কম, বাজারে এল দারুণ ফিচার্সের ইলেকট্রিক স্কুটার, জেনে নিন বিস্তারিত

বর্তমান যুগে অনেকেই এখন পেট্রোল চালিত স্কুটারের বদলে বৈদ্যুতিক চালিত স্কুটার কেনার দিকে ঝুঁকছেন। তবে অনেকেরই ধারনা এই ইলেকট্রিক স্কুটারের দাম অনেক বেশি। সেই কারণে তা কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য থাকে না। তবে এবার মধ্যবিত্তদের কথা ভেবেই অত্যন্ত কম দামে ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির Detel।

এই স্কুটারে রয়েছে একাধিক ফিচার্স যার মধ্যে উল্লেখযোগ্য মোবাইল চার্জার ব্যবহার করার সুবিধা। দাম অনেকটাই কম হওয়ায় স্বল্প দূরত্বের জন্য অনেকের কাছেই এটি একটি বিকল্প হয়ে উঠতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের নাম Detel Easy Plus STD। 

কী কী ফিচার্স রয়েছে এই ই-স্কুটারে?

এই স্কুটারে রয়েছে ২০Ah ব্যাটারি প্যাক, সিটের নিচে ইনস্টল করা হয়েছে এই ব্যাটারি। সিঙ্গেল চার্জে এই ইলেকট্রিক স্কুটার ৬০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। স্কুটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। দু চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক।

স্কুটারে যে ব্যাটারি রয়েছে তা ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৬ ঘণ্টা। এই স্কুটার চার্জ করা যাবে বাড়িতে থাকা মোবাইল চার্জার দিয়েও যা একটি বড় সুবিধা। স্কুটিতে মিলবে LED ডিসপ্লে যেখানে ডিজিটাল ওডোমিটার, স্পিডোমিটার, ট্রিপমিটার ইত্যাদি পাওয়া যাবে।

সেলফ স্টার্ট এই স্কুটারে পাবেন ২৫০ ওয়াট ক্ষমতা সম্পন্ন BLDC মোটর। দৃশ্যমান্যতার জন্য মিলবে LED লাইটিং। ইলেকট্রিক স্কুটারটি মেটালিক রেড এবং সিলভার গ্রে রংয়ে উপলব্ধ।

তবে খেয়াল রাখতে হবে, এই ই-স্কুটারের ক্ষমতা এবং মাইলেজ খুবই সীমিত। এর কারণ এটি স্বল্প দূরত্বের উদ্দেশ্যেই বানানো হয়েছে। এই স্কুটার নিয়ে দীর্ঘ ভ্রমণে গেলে অসুবিধায় পড়তে পারেন। পাশাপাশি স্কুটারে ভারী ওজন বহন করলেও ক্ষতিগ্রস্ত হতে পারে।

কত দাম ইলেকট্রিক স্কুটারের?

এই ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম ৩৯,৯৯৯ টাকা। তবে এটির কতগুলি ভেরিয়েন্টে উপলন্ধ তা জানা যায়নি। সীমিত এলাকার মধ্যে যাতায়াতের জন্য পারদর্শী এই ইলেকট্রিক স্কুটার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles