সামনেই পুজো। চলছে শেষ মুহূর্তের শপিং। পুজো মানেই হইহুল্লোড়, জমজমাটি খাওয়াদাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা আর? আর দুর্দান্ত কিছু ছবি যা মনে গেঁথে থাকবে সারাজীবন। কিন্তু দারুণ দারুণ ছবি বা সেলফি নিতে গেলে তো দারুণ ক্যামেরার দরকার।
পুজোতে তাহলে দারুণ সব সেলফি নেওয়ার জন্য ভালো ক্যামেরাযুক্ত ফোনও তো দরকার। কিন্তু পুজোর মধ্যে আবার বেশি টাকা দিয়ে ফোনও কেনা দায়। সেই কারণে এবার ২০,০০০ টাকারও নীচে কিছু দুর্দান্ত স্মার্টফোনের খোঁজ নিয়ে হাজির হয়েছি আমরা।
কোন ফোন সেগুলি? দেখে নিন এক ঝলকে-
Vivo T2 Pro
সম্প্রতি লঞ্চ হয়েছে Vivo T2 Pro। এই ফোনে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে এই ফোনে। ভালো লেন্সের পাশাপাশি রয়েছে 5G সাপোর্ট। আসন্ন সেল ও বিভিন্ন অফারের সাহায্যে এই স্মার্টফোন কেনা যেতে পারে ২০,০০০ টাকার কম দামে।
iQOO Z7 5G
এই ফোনে রয়েছে ৬.৩৮ ইঞ্চি AMOLED ডিসপ্লে। MediaTek Dimensity ৯২০ প্রসেসর রয়েছে এই ফোনে। এই স্মার্টফোনের দাম ২০,০০০ টাকার নিচে। নানান অফার অনুযায়ী দাম কমবেশি হতে পারে। iQOO Z7 5G ফোনে মিলবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এর সঙ্গে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে এই স্মার্টফোনে।
Samsung Galaxy M14 5G
১৫,০০০ টাকার আশেপাশেই গ্রাহক পেয়ে যাবেন Samsung Galaxy M14 5G ফোনটি। এই ফোনে ৬.৬ ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনে রয়েছে ৬,০০০ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর অ ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট। ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে এই ফোনে।
OnePlus Nord CE 3 Lite
ওয়ানপ্লাসের এই নতুন 5G স্মার্টফোন এ বছরই লঞ্চ হয়েছে। ই ফোনে রয়েছে AMOLED ডিসপ্লের বদলে LCD প্যানেল। OnePlus Nord CE 3 Lite ফোনে ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে প্রসেসর রয়েছে Qualcomm Snapdragon 695। এই ফোনে মিলবে জমজমাটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ইউজার রেটিং অনুযায়ী, রাত্রিবেলা স্মার্টফোনের ক্যামেরা বেশি ভালো কাজ করে। ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার রয়েছে এই ফোনে।
Moto G72 5G
মটোরোলার এই নতুন 5G স্মার্টফোনটি মিলবে ২০,০০০ টাকার কমেই। এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। ১৬ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার মিলবে Moto G72 5G ফোনে। 5G কানেক্টিভিটির পাশাপাশি এই ফোনে রয়েছে ৫,০০০ মেগাহার্টজ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।






