নতুন বছরেই লঞ্চ হচ্ছে Honda-র প্রথম ইলেকট্রিক স্কুটার, কেমন হবে সেই দু’চাকা, কী কী ফিচার্স থাকবে তাতে, অধীর অপেক্ষায় গ্রাহকরা

বাজারে আসার পর থেকেই দারুণ রমরমা চলছে Honda Activa। এই স্কুটার সকলের মন জয় করে নিয়েছে। তবে এতদিন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেনি Honda। এবার তারা লঞ্চ করতে চলেছে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার।  

আগামী ৯ জানুয়ারি থেকে লাস ভেগাসে কনজ়িউমার ইলেকট্রনিক্স শো-র আসর বসতে চলেছে। সেখানেই লঞ্চ হবে ইলেকট্রিক Honda Activa-র। নতুন বছরের শুরুতেই হন্ডা যদি তাদের অ্যাক্টিভ ইলেকট্রিক স্কুটার নিয়ে আসে, তাহলে দেশের ই-স্কুটারের প্রতিযোগিতার বাজার আরও জমজমাট হতে চলেছে।

কী কী ফিচার্স থাকবে এই ইলেকট্রিক স্কুটারে?

  • এই Honda Activa ইলেকট্রিকে একটি ফিক্সড-ব্যাটারি সেটআপ দেওয়া হবে, যার সর্বাধিক স্পিড প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার।
  • স্কুটারের গতি ও কর্মক্ষমতাকে অতি অবশ্যই অগ্রাধিকার দেবে হন্ডা।
  • ফিক্সড ব্যাটারি সেটআপ থাকার ফলে, বহুতল অ্যাপার্টমেন্টে যাঁরা থাকেন, চার্জিংয়ের জন্য তাদের জন্য বিষয়টি বেশ সমস্যার হতে পারে।
  • এই সমস্যার সমাধানের জন্য সংস্থাটি দ্বিতীয় আর একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চেরও পরিকল্পনা করছে, যাতে সোয়্যাপেবল ব্যাটারি প্যাক দেওয়া হবে। Activa Electric আসার পরেই সেই মডেলটি লঞ্চ করা হবে।

জানা যাচ্ছে, Honda Activa ইলেকট্রিক স্কুটারের লঞ্চের পরই ২০২৪ সালের প্রথমের দিকেই এই মডেলটি ভারতের মার্কেটে চলে আসবে বলে খবর। দেশ হিসেবে হয়ত ভারতেই এই ই-স্কুটার লঞ্চ করা হবে। যদিও এই মুহূর্তে দেশের বাজারে একাধিক বৈদ্যুতিক স্কুটার রয়েছে। Honda Activa Electric ভারতে লঞ্চ হলে যে তা Ola S1, TVS iQube, Bajaj Chetak এবং Ather 450X-এর মতো ইলেকট্রিক স্কুটারগুলিকে সমানে সমানে টক্কর দেবে, তা বলাই বাহুল্য।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর