বাইক নয়, সুটকেসে চড়েই যান অফিস-বাজার, অনবদ্য মডেলের ই-স্কুটার আনল Honda, দুর্দান্ত মাইলেজ, দামও সাধ্যের মধ্যেই

শিল্পসত্ত্বা ও প্রযুক্তিকে এবার মিলিয়ে মিশিয়ে এক করে দিল Honda। দারুণ মডেলের এক ই-স্কুটার বাজারে আনল সংস্থা। নাম Honda Motocompacto। এটি এমন একটি ই-স্কুটার যা সহজেই ভাঁজ করা জয় আর ভাঁজ করলে তার আকৃতি হয় একটি সুটকেসের মতো। এই সুটকেসের মতো ই-স্কুটার নিয়ে সহজেই কলকাতার অলি-গলি চষে ফেলা যাবে।

কী কী ফিচার্স রয়েছে এই ই-স্কুটারে?

  • এই ই-স্কুটারে রয়েছে ফুটপেগ, হ্যান্ডেলবার, সাইড স্ট্যান্ড ও একটি সিট।
  • ৬.৮Ah ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে স্কুটারে যা ফুল চার্জ হতে সময় নেয় ৩.৫ ঘণ্টা।
  • ব্যাটারি ফুল চার্জ হলে ১৯.৩ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই স্কুটার।
  • এই ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪ কিমি।
  • ৪৯০ ওয়াট ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক মোটর রয়েছে এই স্কুটারে।
  • এর একটি চমকপ্রদ ব্যাপার হল এই ই-স্কুটার ফোল্ড করে সুটকেস হিসেবেও ব্যবহার করা যাবে। এর ওজন মাত্র ১৯ কেজি। তাই খুব বেশি অসুবিধা হবে না।
  • এই ই-স্কুটারের সঙ্গে যে চার্জার থাকবে তা এর ভিতরেই রাখা যাবে।
  • ডিজিটাল স্পিডোমিটার রয়েছে এই স্কুটারে।
  • রয়েছে দু চাকার লাইটিং।
  • অ্যাপের মাধ্যমে রাইডিং মোড কন্ট্রোল করা যাবে। এর জন্য ব্লুটুথ কানেকশনের সুবিধা রয়েছে এই ই-স্কুটারে।

কত দাম এই Honda Motocompacto-র?

এই ই-স্কুটারের দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৪,০০০ টাকার কাছাকাছি। যারা এই ই-স্কুটার কিনতে ইচ্ছুক, তারা হন্ডা ও Acura নামক ডিলার্সের মাধ্যমে এই গাড়ি অর্ডার করতে পারবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর