ডিসেম্বরেই আসছে একাধিক নতুন স্মার্টফোন, থাকছে নানান দুর্দান্ত ফিচার্স আর দামও বাজেটের মধ্যেই

স্মার্টফোন এখন আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। যে কোনও কাজের জন্য স্মার্টফোন খুব দরকারি। স্মার্টফোন কেনার সময় প্রথমেই আমরা দেখি সেই ফোনের ব্যাটারি কেমন, কেমন ক্যামেরা রয়েছে সেই ফোনে, আর ফোনের স্টোরেজ।

এবার ডিসেম্বরেই বাজারে আসছে অনেকগুলি নতুন স্মার্টফোন, যা সকলকে তাক লাগিয়ে দেবে। এই সমস্ত ফোনে যেমন রয়েছে দারুণ ফিচার্স, তেমনই রয়েছে দুর্দান্ত ক্যামেরাও।

কোন কোন ফোন লঞ্চ হচ্ছে ডিসেম্বরে?

Oppo Reno 11 Series

স্মার্টফোনের বাজারে দারুণ জনপ্রিয় স্মার্টফোন ওপো রেনো সিরিজ। এই ফোনেরই নতুন মডেল আনছে সংস্থা। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৭ ইঞ্চি OLEDডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ক্যামেরা রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। ফোনের সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ব্যাটারি ৪,৮০০ মেগাহার্টজ সঙ্গে থাকছে 67W ফাস্ট চার্জিং।

iQOO 12

এই স্মার্টফোন লঞ্চ হবে ১২ ডিসেম্বর। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। এই ফোনে থাকছে লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর। এছাড়াও ফোনে মিলবে ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

Redmi Note 13 Pro Plus

চলতি বছরেই বাজারে আসছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১৩ প্রো প্লাস স্মার্টফোন। ফোনের ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চি OLED কার্ভ প্যানেল। এই স্মার্টফোনে ৫,০০০ মেগাহার্টজ ব্যাটারির সঙ্গে পাবেন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনে থাকবে 4nm MediaTek Dimensity 7200 প্রসেসর। এই ফোনে থাকবে তাক লাগানো ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

OnePlus 12

আগামী ৪ ডিসেম্বর চীনের বাজারে লঞ্চ হবে এই স্মার্টফোন। তারপর আসবে ভারতে। ওয়ানপ্লাসের স্মার্টফোনে থাকছে লেটেস্ট Snapdragon 8 Gen 3 প্রসেসর। থাকবে ৬.৭ ইঞ্চি 2K OLED ডিসপ্লে, ৫,৪০০ মেগাহার্টজ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং। এই স্মার্টফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles