আরও পড়ুন- পিসিকে অনুকরণ করে প্রচারে দাপিয়ে বেড়িয়েছেন, ভোটে না দাঁড়িয়েও বড় জিত হাসিল ভাইপোর
আর এইরকম দাপুটে জয়ের পর দ্বিগুণ উৎসাহে টগবগ করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। ফলাফলে আক্রান্ত হচ্ছে বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। যেমন বালুরঘাটের বিধানসভার অন্তর্গত ত্রিমোহনী কিসমতদাপট গ্রামে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে ব্যাপক হামলা চালায়। যথেচ্ছ ভাঙচুর করা হয় বাড়িঘর। মেরে ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মীর মাথা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
https://twitter.com/khabor24x7/status/1389131421302751236
গতকাল নন্দীগ্রামে জেতার পর তৃণমূল কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এল। তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা কাঁকুড়গাছির। রবিবার রাতে শীতলাতলা লেন এলাকায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিজিৎ সরকার নামে ওই যুবক কাঁকুড়গাছি এলাকায় বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা বলে পরিচিত। রবিবার রাতে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে পরেশ পালের জয়ের পরই তাঁর ওপরে তৃণমূলী দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।হামলার সময় ফেসবুক লাইভ করেন কাঁকুড়গাছির শীলতা লেনের বাসিন্দা অভিজিৎবাবু। তিনি দেখান কী করে তাঁর বাড়িতে ভাঙচুর চলেছে। বোমাবাজি চলছে তাঁর বাড়ির সামনে। জানান, তাঁর পোষা কুকুরটি কয়েকটি বাচ্চা দিয়েছিল। সেই সবকটা বাচ্চাকে পিটিয়ে মেরেছে তৃণমূলের দুষ্কৃতীরা।
অভিযোগ, এরপর তাঁর মায়ের সামনেই অভিজিৎবাবুকে মারধর শুরু করে তৃণমূলের গুন্ডারা। বাধা দিলে মারা হয় তাঁর মাকেও। পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি নেতাকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।





