রাজ্যে করোনা আক্রান্ত প্রায় তিন হাজার, মারা গিয়েছেন ১৩৫ জন

করোনার জেরে স্তব্ধ গোটা বিশ্ব। দেশে দেশে চলছে লকডাউন। বিশ্বজুড়ে প্রায় আড়াই লক্ষ লোকের জীবন কেড়েছে এই মারণ ভাইরাস। পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতি খুব সুখকর নয়। বুধবারে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ১২ই মে পর্যন্ত ২১৭৩টি পজিটিভ করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। ১৩ই মে ১১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ দুদিনে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২৯০ জন। এখনও পর্যন্ত ৭০২ জনকে সুস্থ অবস্থায় ছাড়া হয়েছে। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩৫ জনের। কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। ১৩ই মে পর্যন্ত রাজ্যে অ্যাক্টিভ করোনার সংখ্যা ১৩৮১ জন।

প্রায় ৩০.৬৬ শতাংশ মানুষকে ছাড়া হয়েছে। ১২ই মে পর্যন্ত ৫২,৬২২ টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। ১৩ই মে ৫,০১০টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ৫৭,৬৩২টি স্যাম্পল টেস্ট হয়েছে। মোট স্যাম্পল টেস্টের ৩.৯৭% কেস পজিটিভ পাওয়া গিয়েছে। মোট ৬৮টি হাসপাতাল এখন করোনার চিকিৎসা দিচ্ছে। রাজ্যে  ইয়ারমার্কড বেডের সংখ্যা ৮৫৭০টি। মোট আইসিইউ বেড আছে ৯০৭টি। 

আলিপুরদুয়ার, কোচবিহারে, দক্ষিণ দিনাজপুর,  বাঁকুড়া, পুরুলিয়ায় কোনো পজিটিভ রোগী পাওয়া যায়নি। কলকাতায় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ১১২৬ জন। হাওড়াতে ৪৮৪ জন ও হুগলিতে ১৩৪ জন আক্রান্ত হয়েছেন।

আরও অন্যান্য খবর