WB Election 2021: চতুর্থ দফার স্মৃতি উস্কে ষষ্ঠ দফাতেও চলল গুলি! রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

আজ রাজ্যে চলছে ষষ্ঠ দফার নির্বাচন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই হিংসার খবর আসছে। তবে চতুর্থ দফায় ঘটে গেছে সর্বাধিক হিংসা।

আরও পড়ুন-বিরোধীদের দাবী মঞ্জুর, ভোট পিছিয়ে দিল কমিশন

আজ করোনা আবহে কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত হিংসা হলেও মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহণ।‌ এরই মধ্যে চতুর্থ দফার স্মৃতি উস্কে গুলি চালানোর ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে অশোকনগরে। তবে এবার বুক লক্ষ্য করে নয়, এক ব্যক্তির পা লক্ষ্য করে তাঁর হাঁটুর নীচে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী৷ কেন্দ্রীয় বাহিনীর তরফে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী এক ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ৷


ষষ্ঠ দফার ভোটে ট্যাংরায় বুথের সামনে বোমাবাজি, ভোট কর্মীদের বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ঘটনা ঘটে। ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেন তৃণমূল প্রার্থী। ২ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। 

RELATED Articles