ক্রমেই বাড়ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। এই নিয়ে আগেও কেন্দ্র সরকারের (central government) বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আর এবার ফের একবার গেরুয়া শিবিরকে (BJP) আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, এখন পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, এরপর মানুষের আর খাওয়া জুটবে না।
ক্রমে বাড়তে থাকা পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম নিয়ে বেশ সমস্যার মুখে পড়েছে মধ্যবিত্তরা। আজ, মঙ্গলবার ধুপগুড়ির কর্মিসভা থেকে এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রোল ১০৬ টাকা, কেরোসিন যা ১৬ টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে হয়েছে ১০২ টাকা। মানুষ পেট্রল ভরতে পারছে না। গোটা ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতিতে। এভাবে চলতে থাকলে মানুষ খেতে পাবেন না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে। মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে”।
প্রকল্পের নামবদল প্রসঙ্গে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার বাড়ি, তাই মুখ্যমন্ত্রী নাম দিয়েছিলেন বাংলা আবাস যোজনা। তাতে প্রধানমন্ত্রীর ইগোতে লেগেছে। তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিজেপির নেতারাই একথা বলছে বিভিন্ন জায়গায়। এভাবে চলতে পারে না। কেন্দ্র টাকা দিক বা না দিক, মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকবে”।
এদিন অভিষেক বিজেপির বিরুদ্ধে অভিযোগ শানিয়ে বলেন যে বাংলার মানুষই বাংলার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। বিজেপি ইনকাম ট্যাক্স, জিএসটি-র নামে মোটা টাকা নিচ্ছে। এছাড়াও, আরও নানান বিষয় নিয়ে এদিন বিজেপিকে বেলাগাম আক্রমণ শানান তৃণমূল সাংসদ।
বলে রাখি, গতকালই তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজপক্ষের সঙ্গে। বিক্ষোভকারীদের হামলা রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন গোতাবায়া। ইদ্রিশ আলি বলেছিলেন যে নরেন্দ্র মোদীর অবস্থাও গোতাবায়ার মতোই হবে। এবার স্বেই একই ধরণের কথা শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও।





