বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলা জুড়ে অস্থিরতা। সীমাহীন হিংসা। শান্তিপ্রিয় বাঙালির রাজ্যেই ভোটঘিরে অশান্তি অব্যাহত। শীতলকুচির ঘটনার পর গতকাল প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে বিজেপি নেতাকে গুলি করার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে রানাঘাট হাঁসখালি থানার মামজোয়ান এলাকায়। প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর অ্যাসিড হামলা, বাস ভাঙচুরের অভিযোগ উঠল। জানা গিয়েছে, তাপস সেন নামে এক বিজেপি কর্মী সভা থেকে ফেরার পথে তাঁর উপর অ্যাসিড হামলা হয়। তাঁর পিঠে গুরুতর আঘাত লেগেছে। জখম অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি নবদ্বীপের ওই বাসিন্দা।
আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
আর অন্যদিকে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা হাঁসখালি থানার একটি অঞ্চলের বুথ সভাপতি নিত্যানন্দ সরকারের ওপর চলল গুলি। কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ওই বিজেপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টাও হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।






