Adhir Chowdhury worried about Kunal Ghosh: গত দু’দিন যাবত বঙ্গ রাজনীতিতে এক নাটকই চলছ বলা যেতে পারে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। আবার ভোট প্রচারকের তালিকা থেকেও নাম বাদ পড়েছে তাঁর। এরপর থেকেই দলের বিরুদ্ধে নানান মন্তব্য করছেন কুণাল ঘোষ। আর এই কারণেই এবার কুণালকে নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury worried about Kunal Ghosh)।
গত বুধবার উত্তর কলকাতার এক রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত হয়ে একসময়ের সহকর্মী তথা বর্তমান বিজেপি প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। আর এই ঘটনার কিছু ঘণ্টা পরও তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হচ্ছে কুণালকে। এরপর গতকাল, বৃহস্পতিবার কুণালকে আবার ভোট প্রচারকের তালিকা থেকেও বাদ দেওয়া হয়।
এমন ঘটনা নিয়ে যখন রাজ্যে চাপানউতোরের অন্ত নেই, তখন কার্যত বেশ ভেঙে পড়েছিলেন কুণাল ঘোষ। কান্নায় ভেঙে পড়েন তিনি। যদিও কর্মীদের তিনি বার্তা দেন, “পদে নেই কিন্তু পথে আছি”। পদ থেকে অপসারণের পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে তিনি যে সমস্ত মন্তব্য করেছেন, তাতে যে তাঁর দলকে বেশ বিড়ম্বনায় পড়তে হবে বা হচ্ছে, তা বলাই বাহুল্য (Adhir Chowdhury worried about Kunal Ghosh)।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেগেও তিনি বলেন, “আমি বিশ্বাস করি, যে ব্যবস্থাটাই হোক বা যে চিঠিই দেওয়া হোক তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে তাঁদের সম্মতিতে, অনুমোদনে বা নির্দেশে হয়েছে”।
কুণালের কথায়, “কর্মীদের মধ্যে দুঃখ তৈরি হয়, যদি তারা দেখে যারা নেতাদের কাছাকাছি থাকে, যারা মাঝরাত্রে হোয়াটসঅ্যাপে তেল মারতে পারে, যাদের টাকা পয়সা আছে উপহার দেওয়ার ক্ষমতা আছে তারা সব পেয়ে যাবে। আর দেওয়াল লেখা, মিছিল করা, বিভিন্ন পেশায় তৃণমূলকে ডিফেন্ড করারা বাদ”।
কুণালের এই সমস্ত মন্তব্যের কারণেই এবার তাঁকে নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury worried about Kunal Ghosh)। আজ, শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কুণাল এখন সত্যি কথা বলছেন। যা তৃণমূলের জন্য বিপজ্জনক। এবার কুণাল ঘোষকে পুনরায় জেলে যেতে হতে পারে। মুখ বন্ধ করতে খুনও করানো হতে পারে” (Adhir Chowdhury worried about Kunal Ghosh)।
বলে রাখি, বিরোধীদের শানাতে কোনওদিনও পিছপা হন নি কুণাল ঘোষ। নানান সময় নানান নথি দিয়ে আক্রমণ করেছেন বিরোধীদের। ওয়াকিবহাল মহলের মতে, কুণালের সাম্প্রতিক মন্তব্য দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়াতে পারে। সেই কারণেই তাঁকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury worried about Kunal Ghosh)। তবে এই বিষয়ে কুণালের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত।






