Covid-19: করোনা সঙ্কটকালে এবার এগিয়ে এলো সিপিএমের শ্রমিক সংগঠন সিটু! সাহায্যে নামছে ৩০০টি অ্যাপ ক্যাব

করোনা মহামারী ভয়ঙ্কর আকার নিয়েছে দেশে। রাজ্যের অবস্থাও বেহাল। এই মুহূর্তে রাজ্যে অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা দেখা দিয়েছে ৷

আর সেই সময়ই বিকল্প পরিষেবা দিতে এগিয়ে এলো  সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। সংগঠনের পক্ষ থেকে চার জন স্বেচ্ছাসেবকের মোবাইল নম্বর সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। আপতকালীন নম্বরে ওই চার জন স্বেচ্ছাসেবক কাজ করবেন ২৪ ঘণ্টা।

আরও পড়ুন- অব্যবহৃত টিকা ফেরত চাইল সরকার, রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা

আজ অর্থাৎ মঙ্গলবার থেকে সিটু সমর্থিত কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পক্ষে ৩০০টি অ্যাপ-ক্যাব শহর কলকাতায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিটু-র পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক অনাদি সাহু জানিয়েছেন, ধীরে ধীরে অ্যাপ-ক্যাবের সংখ্যা বাড়ানো হবে। তিনি জানিয়েছেন, যাঁরা পরিষেবা দেবেন, তাঁদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন- বর করোনা আক্রান্ত, তাতে কী? পিপিই কিট পরেই চলল বিয়ে, সাত পাকে ঘুরলেন দম্পতি

তিনি আর‌ও জানিয়েছেন, কোভিড আক্রান্ত রোগী যাতে কোনও ভাবেই বিনা চিকিৎসায় মারা না যান, সে কথা মাথায় রেখেই এই পরিষেবা শুরু করা হয়েছে। তবে পাল্টা প্রশ্ন উঠতে শুরু করেছে, যে সমস্ত ক্যাব চালকরা সংক্রমিত রোগীদের পরিষেবা দেবেন, তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে কী ভাবছে সিটু? প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “কোনও চালককে তাঁর সম্মতি ছাড়া এই পরিষেবা দিতে জোর করা হবে না। আর যাঁরা পরিষেবা দেবেন, তাঁদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনেই এই পরিষেবা দেবেন তাঁরা।”

RELATED Articles