২৭শে মার্চ বঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম খেলা শুরু হবে। অর্থাৎ রাজ্যে ভোট গ্রহণ শুরু হবে ওই দিন থেকে। ওই দিন ৩০ টি আসনে হবে নির্বাচন।
আর বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রথম দফার সব বুথকেই স্পর্শকাতর ঘোষণা করল নির্বাচন কমিশন। আর সেই হিসেবে পাঠানো হচ্ছে পর্যাপ্ত বাহিনীও।
রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর (প্রথম ভাগ) ও পশ্চিম মেদিনীপুরের (প্রথম ভাগ) ৩০টি আসনে। এই দফার সব বুথকেই স্পর্শকাতর বলে জানাল নির্বাচন কমিশন। সেই কারণে পাঠানো হবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। ঠিক হয়েছে, রাজ্যে আসবে ৪৯৫ কোম্পানি বাহিনী। বাহিনী আরও বাড়ানোর উদ্যোগ নিচ্ছে কমিশন।
অন্যদিকে, যে সরকারি কর্মীরা পোলিং অফিসার হিসেবে কাজ করবেন, অথচ প্রশিক্ষণে অংশ নেননি, তাঁদের শোকজ করল নির্বাচন কমিশন। আগামী প্রশিক্ষণপর্বে অংশ না নিলে তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।
আরও পড়ুন –প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-
এ দিন নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বিজেপির (BJP) প্রতিনিধিরা অভিযোগ করেন, পোস্টাল ব্যালটের অপপ্রয়োগ করতে পারে তৃণমূল। তাদের বক্তব্য, প্রশাসনের মদতে বেহালা বারাসত, বসিরহাট মথুরাপুর-বন্দর সহ একাধিক কেন্দ্রের সব পোস্টাল ব্যালট এক জায়গায় করে ভোট দেওয়া হতে পারে। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জেরে ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা পোস্টার ব্যালটে ভোট দিতে পারবেন। বিশেষভাবে সক্ষমরাও সেই সুযোগ পাবেন।





