‘দিলীপদার আমলেই বিজেপি বাংলায় শক্তিশালী হয়েছে’, বঙ্গে প্রচারে এসে দিলীপকে দরাজ সার্টিফিকেট দিলেন অমিত শাহ

Amit Shah praised Dilip Ghosh: বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব নতুন কোনও ঘটনা নয়। এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানান চর্চা। এর মধ্যেই বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নানান মহলে। তবে এবার বঙ্গে প্রচারে এসে দিলীপ ঘোষকে দরাজ সার্টিফিকেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah praised Dilip Ghosh)। তাঁর কথায়, বাংলায় বিজেপির মাটি শক্ত হওয়ার নেপথ্যে দিলীপ ঘোষেরই অবদান রয়েছে।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ ও সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই যেন বঙ্গ বিজেপি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির মধ্যে বারবার আদি-নব্য দ্বন্দ্ব প্রকট হয়েছে। দিলীপ ঘোষকে যে বিজেপিতে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে, তা বলাই বাহুল্য। এও জানা যায়, কলকাতায় বিজেপির দফতরে দিলীপ ঘোষের ঘরের এসির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল।

এসবের মাঝেই সর্বভারতীয় সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া দিলীপ ঘোষকে। এরপর থেকেই দলের সঙ্গে খানিকটা দূরত্ব রেখেছিলেন দিলীপ ঘোষ। দলের নানান কর্মসূচিতে তাঁকে দেখা গিয়েছে বটে, কিন্তু তাঁর সেই আগের আচরণ সেভাবে চোখে পড়ত না। এরই মাঝে এবার দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা শোনা গেল অমিত শাহ্‌’র মুখে (Amit Shah praised Dilip Ghosh)।

আজ, সোমবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রচারে এসেছিলেন অমিত শাহ। এই কেন্দ্রের প্রার্থী হলেন দিলীপ ঘোষ। সেখান থেকেই দিলীপকে দরাজ সার্টিফিকেট দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, “দিলীপদা আমাদের বড় নেতা। দিলীপদার আমলেই বাংলায় শক্তিশালী হয়েছে বিজেপি” (Amit Shah praised Dilip Ghosh)।

প্রসঙ্গত, দিলীপ ঘোষের হাত ধরেই যে বাংলায় বিজেপির মাটি শক্ত হয়েছে, তা কোনওভাবেই অস্বীকার করা যায় না (Amit Shah praised Dilip Ghosh)। তাঁর নেতৃত্বেই বাংলায় আজ বিজেপি শক্ত ঘাঁটি গড়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ১৮টি আসন পাওয়ার নেপথ্যে দিলীপ ঘোষের যথেষ্ট অবদান ছিল। তবে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের কারণেই সম্প্রতি তিনি একটু ব্যাকফুটে চলে গিয়েছেন। তাদের সঙ্গে দিলীপের ঠাণ্ডা লড়াই যে চলে, তা বেশ স্পষ্ট। তবে ওয়াকিবহাল মহলের মতে, এদিন অমিত শাহ দিলীপ ঘোষকে নিয়ে এমন মন্তব্য করে পক্ষান্তরে আসলে শুভেন্দু ও সুকান্তকেই বার্তা দিতে চেয়েছেন (Amit Shah praised Dilip Ghosh)।

আরও অন্যান্য খবর