কাল বঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন। হাতে বাকি আরও চার। আর সেই বাদবাকি দফার জন্য রাজ্যে আনাগোনা লেগেই রয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। জনসভা থেকে রোড শো বাদ নেই কোনও কিছু। চতুর্থ দফা নির্বাচনের আগের দিনই ফের কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ্। আজ একাধিক কর্মসূচী রয়েছে তাঁর।
আরও পড়ুন- রোজভ্যালি থেকে নিয়মিত টাকা যেত তৃণমূলে! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
কিন্তু সবথেকে উল্লেখযোগ্য মমতার খাস তালুক ভবানীপুরে জনসংযোগ করবেন তিনি। একই এলাকায় দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজও সারবেন বিজেপির চাণক্য।
সাংবাদিক সম্মেলনের পর এদিন দিদির গড়ে ঘরে ঘরে জনসংযোগের কথা রয়েছে তাঁর। এরপর ৭০ নম্বর ওয়ার্ড, ১৫-এ জাস্টিস চন্দ্রমাধব লেনে এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন আমিত শাহ্।
আরও পড়ুন- ‘বিজেপি করবেন না, আমাদের বিরোধিতা করলে উচ্ছেদ করে ছাড়ব’, হুমকি তৃণমূল নেতা গৌতম দেবের
জানা গিয়েছে, আজ যে প্রবীণ দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন আমিত শাহ, তাঁর নাম সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাস। তিনি বিজেপির প্রতিষ্ঠা কাল থেকেই দলের সঙ্গে যুক্ত আছেন। বর্তমান ৮৯ বছর বয়সী সমরেন্দ্রপ্রসাদ বিশ্বাস ওরফে জুপ্পি দা জলপাইগুড়িতে থাকাকালীন, তাঁর সাথে বিজেপির একাধিক দাপুটে দেখা করে গিয়েছেন। বর্তমানে তাঁর ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। সেই মতো কলকাতায় প্রচারে এসে জুপ্পি দার সঙ্গে দেখা করার কথা ছিল অমিত শাহ্’র। গতকাল রাতে একথা জানানো হলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। তাতে সম্মতি দিয়েই ওই প্রবীণ দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন আমিত শাহ্। সকাল থেকেই বিশাল তোড়জোড় শুরু হয়েছে বিশ্বাস পরিবারে।দুপুরে মধ্যাহ্নভোজ শেষে আমিত অমিত শাহ্’র যোগ দেওয়ার কথা রয়েছে জগদ্দলে রোড শোতে। তারপর সন্ধ্যা ৬ টায় মধ্যমগ্রামেও রোড শো করার কথা রয়েছে।





