BREAKING: ফের তারকাপ্রাপ্তি গেরুয়া শিবিরের, বিজেপিতে যোগ দিলেন এই টলি অভিনেতা

গতকালই তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে নির্বাচনের প্রার্থী তালিকা। এবারের তৃণমূলের প্রার্থী তালিকা তারকাময়। এরই মধ্যে ফের এক টলি তারকা যোগ দিলেন গেরুয়া শিবিরে। নাম রাহুল চক্রবর্তী। এর আগেও বেশ কিছু তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। গত সপ্তাহের শুরুতেই গেরুয়া পতাকা হাতে তুলে নেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগানই ডেকে আনল বড় বিপদ, নির্বাচনের আগে অস্বস্তিতে মমতা

এদিন টলি অভিনেতার সঙ্গে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপালি সাহাও। এই বছর ভোটের টিকিট পাননি তিনি। আজ, শনিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন রাহুল চক্রবর্তী ও দীপালি সাহা। এনারা ছাড়াও আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের যুব নেতা কনিষ্ক মজুমদার।

আরও পড়ুন- জল্পনার ইতি! গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

গতকালের তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা মিলেছে প্রচুর নতুন মুখের। জানা যাচ্ছে, যেসমস্ত কেন্দ্রে তৃণমূলের অবস্থান দুর্বল, সেখানেই তারকা প্রার্থীদের রেখেছেন মমতা। নতুন মুখ আসার সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছেন বেশ কিছু পুরনো মুখও। ২৮ জন তৃণমূল বিধায়ক এ বছর বিধানসভা নির্বাচনের টিকিট পান নি। এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন সোনালী গুহ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ভটু লাহিড়ী। শোনা যাচ্ছে , টিকিট না পাওয়া এই ২৮ জন তৃণমূল বিধায়কের মধ্যে অন্তত ২০ জন আগামীকাল ব্রিগেডে আসতে পারেন ও বিজেপিতে যোগও দিতে পারেন। জানা গিয়েছে যে আগামীকাল ব্রিগেডে পদ্মফুলে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের ‘সঙ্গিনী’ সোনালী গুহ।

RELATED Articles