আরও পড়ুন –নীলবাড়ির লড়াই জিততে রবিতে ব্রিগেডে মোদীর ঐতিহাসিক জনসভা! ২১শে জিততে পারবেন কি বাংলা?
আর এবার তাঁর গলাতেই ভিন্ন সুর। প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে রাগ, অভিমান তাঁর হয়নি। সঙ্গে থাকবেন দলের। কিন্তু তার সময়সীমা কত দিন তাই নিয়েই এবার প্রশ্ন তুললেন দেবাংশু! বললেন, ‘রাজনীতিতে লং টার্মের জন্য আসিনি।’ তাঁর কথায়, ‘২রা মে ভোটের ফল ঘোষণা হবে। দিদি আবার মুখ্যমন্ত্রী হবেন। সবুজ আবির মেখে দিদিকে প্রনাম করে ঘরের ছেলে ঘরে ফিরে আসব। ব্যক্তিগত জীবন, কেরিয়ার নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করব।’ তবে কি রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন দেবাংশু? যুব তৃণমূল নেতা জানিয়েছেন রাজনীতিতে বেশিদিন থাকবেন না এই কথা আগেই ‘দিদি’-কে জানিয়েছিলেন তিনি। এটা নতুন কোনও পরিকল্পনা নয়। একই সঙ্গে ট্রোলারদের জবাব দিয়ে দেবাংশু বলেন, একটা কেন্দ্রে প্রার্থী করে আটকে রাখেনি দল। বাম প্রার্থী শতরূপ ঘোষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাঁরা তাঁকে আজ ট্রোল করছেন, তাঁদের কেন্দ্রে গিয়েই প্রচার চালাবেন তিনি।
আরও পড়ুন – মাঝরাতে বিজেপিতে যোগদান দাপুটে তৃণমূল নেতার, শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি
তৃণমূলের এই তরুণ নেতার দাবি, দল তাঁকে প্রার্থী করার কোনও প্রতিশ্রুতি দেননি। সেক্ষেত্রে রাগ বা ক্ষোভের কোনও প্রশ্ন নেই। একইসঙ্গে, BJP-তে যাচ্ছেন না তিনি, স্পষ্ট বার্তা দিয়েছেন এই যুব নেতা। দলত্যাগের উদ্দেশেও এদিন ক্ষোভ উগরে দেন তিনি। জানান, ‘এসব দেখে শুনে জেদ আরও বাড়ছে। দলকে জেতানোর জন্য আরও প্রচার করব।’ দেবাংশুর কথায়,’এবার খেলা হবে…’





