উত্তরকন্যা অভিযানে আক্রান্ত কৈলাস বিজয়বর্গীয়! গাড়ি লক্ষ্য করে পড়ল বোমা

বিজেপির উত্তরকন্যা অভিযানের প্রথম দিনেই পুলিশ-সমর্থক সংঘর্ষে মৃত্যু হল এক বিজেপি কর্মীর। আহত হলেন বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। অভিযোগ উঠেছে আজ উত্তরকন্যা অভিযানের পর শিলিগুড়িতে বিজয়বর্গীয় গাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 
প্রসঙ্গত উল্লেখযোগ্য আজকের অভিযানে, পুলিশের ছোড়া টিয়ারসেল বুকে এসে বেঁধে মারা যান পদ্ম শিবিরের এক সমর্থক। নাম উলেন রায়। ওই বিজেপি কর্মীর বাড়ি শিলিগুড়ির কাছে গজলডোবা এলাকায়। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
দলীয় কর্মীর মৃত্যুর খবর শোনা মাত্র এই দিন শিলিগুড়িতেই ১২ ঘন্টার জন্য উত্তরবঙ্গ বনধের ডাক দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান কিছুই বাদ যায়নি আজ গেরুয়া শিবিরের উত্তরকন্যা অভিযানে।
বিজেপির তরফে অভিযোগ করে জানানো হয়েছে, পুলিশের লাঠির ঘায়ে মাথায় চোট পান উলেন। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “আগে থেকে ঘোষণা করে এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দলীয় কর্মীরা। তাঁদের উপর নির্মম ভাবে লাঠি চালিয়েছে পুলিশ।”
পুলিশের বিরুদ্ধে বঙ্গ বিজেপি সভাপতি অভিযোগের সুরে বলেন, লাঠিচার্জেই উলেনের মৃত্যু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ও এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, “পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে তাঁদের দলীয় কর্মী উলেন রায়ের।” তাঁদের দলের বহু কর্মী আহত হয়েছেন বলেও জানিয়েছেন বিজয়বর্গীয়। একইসঙ্গে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন চালুর দাবিও জানান তিনি।

RELATED Articles