WB Election 2021: ভোট চিত্র! শীতকুচিতে খুন নতুন ভোটার, ভোটদানে বাধা, চতুর্থ দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে

আজ বঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন চলছে। রাজ্যের ৪৪টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। আজ ভোট হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই ভোটের বলি ১। কোচবিহারের শীতকুচিতে একজন নতুন ভোটারের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে মৃত কিশোরের নাম আনন্দ বর্মন। সকাল থেকেই শীতলকুচিতে তৃণমূল বিজেপির সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের সময় ভোটার লাইন থেকে ছুটে পালাতে গেলে ওই কিশোরের মৃত্যু হয়।

উল্লেখ্য, আনন্দ এই বছর‌ই প্রথম ভোট দিচ্ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন– WB Election 2021: ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল, রণক্ষেত্র শীতলকুচি

দু’দিন আগেই বিসিবির প্রদেশ অধ্যক্ষ দিলীপ ঘোষকে আক্রমণের জন্য শিরোনামে এসেছিল শীতলকুচি। চতুর্থ দফা ভোটের সকালে সেই এলাকাকে ঘিরেই উত্তেজনা। ‌‌‌

সূত্রের খবর, শীতলকুচির জোরা পাটকিতে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয়। ২৬৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ভোটদানে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে। অন্য দিকে,  কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের পাগলাপিতে বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে এক বিজেপি কর্মী গুরুতর জমখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিজেপি। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হাজির হয়েছে। তবে তৃণমূলের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন- ‘তৃণমূলকে কোনওভাবেই সমর্থন নয়, সাহায্য দরকার হলে ওরা ‘পুরনো বন্ধু’ বিজেপির কাছে যাক’, সাফ জবাব অধীরের

এখন‌ও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত ভোটগ্রহণের হার ১৫. ৮৫ শতাংশ। আলিপুরদুয়ারে সব থেকে বেশি ভোট পড়েছে। আলিপুরদুয়ারে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৯৭ শতাংশ। হাওড়ায় ১৭.৪৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ১৩.২৬, হুগলিতে ১৭.০৪, কোচবিহারে ১৫.৮৫ শতাংশ ভোট পড়েছে।

RELATED Articles