‘কন্যাশ্রী’ বাংলার একটি সফল প্রকল্প। বাল্য বিবাহ রোধ থেকে শুরু করে মেয়েদের স্কুলমুখী করা, গরীব মেয়েদের উচ্চশিক্ষার জন্য সাহায্য করার উদ্দেশেই এই প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই প্রকল্পকে ইউনিসেফের তরফে স্বীকৃতি দেওয়া হয়েছে।
এই ‘কন্যাশ্রী’ প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলা হয়ে থাকে। বিশ্বের দরবারে দারুণ খ্যাতি লাভ করেছে এই প্রকল্প। এবার এই প্রক্লপ নিয়েই তৈরি হল বাংলা ছবি ‘সুকন্যা’। এই ছবির পরিচালনার দায়িত্বে উজ্জ্বল মিত্র ও ছবিটি প্রযোজনা করেছেন সমীর মণ্ডল। আজ, শুক্রবার মুক্তি পাচ্ছে মমতার প্রকল্পের থেকে অনুপ্রাণিত হওয়া ছবি ‘সুকন্যা’।
এই ছবির মাধ্যমে নানান বার্তা তুলে ধরা হয়েছে। এক কন্যা সন্তানকে নিয়ে কীভাবে একলা মা প্রতিনিয়ত লড়াই করে কীভাবে জীবনযাপন করেন, সেই লড়াইয়ের মাধ্যমে নারী অধিকার ও নারী ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে এই ছবিতে। সেই কন্যাসন্তান সরকারি প্রকল্পের সাহায্যে কীভাবে উচ্চশিক্ষিত হয়ে একজন আইপিএস অফিসার হলেন, সেই কাহিনীই ফুটে উঠবে এই ছবির মাধ্যমে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী হওয়ার যাত্রাপথও ফুটে উঠবে ‘সুকন্যা’র মাধ্যমে।
এই ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগ। এই ছবিতে রাজ্য পুলিশের ডিজি-র ভূমিকায় অভিনয় করেছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও রয়েছেন এই ছবিতে।

আরও পড়ুনঃ মমতার হুঁশিয়ারির পরই তৎপর পুলিশ, লোহা পাচারের দায়ে গ্রেফতার ২ প্রভাবশালী তৃণমূল নেতা
জানা গিয়েছে, গতবছরের পুজোর মরশুমেই ‘সুকন্যা’র শুটিং শেষ হয়েছিল। এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৩০ আগস্ট। কিন্তু সেইসময়ে আর জি কর কাণ্ডের উত্তপ্ত আবহে ছবির মুক্তির দিনক্ষণ পিছিয়ে যায়। প্রযোজক সমীর মণ্ডল জানানন, “বাণিজ্যিক কারণেই সিনেমার রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছিল। কারণ সেইসময়ে পরিস্থিতি অন্যরকম ছিল। এখন সেটা বদলেছে। মানুষও স্বাভাবিক জীবনে ফিরেছেন। তাই নভেম্বরেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!