WB Election 2021: পঞ্চম দফাতে শুরু উত্তেজনা! বিজেপি এজেন্টের মাথা ফাটালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

চতুর্থ দফাতে হিংসার পর এবার পঞ্চম দফাতেও শুরু হিংসা। বঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটের শুরুতেই আজ উত্তেজনা ছড়াল  বর্ধমান উত্তর কেন্দ্রের সরাইটিকরির ভাসপাড়াতে। অভিযোগ উঠেছে ভোট কেন্দ্রে যাওয়ার সময়ে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেয় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা।

অভিযোগ করে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাঁদের পোলিং এজেন্ট বুথে যাচ্ছিলেন। এমন সময়ে ৫০-৬০ জনের একটা দল এসে তাঁকে ঘিরে ধরে। এজেন্টকে ব্যাপক মারধর করা হয়। তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ l

আরও পড়ুন- শীতলকুচি নিয়ে নোংরা রাজনীতি মুখ্যমন্ত্রীর, বিজেপির হাতে ফাঁস মমতার অডিও!

শুধুমাত্র ওই বিজেপি এজেন্টের মাথা ফাটানোই নয়, এমনকি মহিলাদের শ্লীলতাহানি করা হয়, বলেও অভযোগ বিজেপির।

এই ঘটনা ঘটে যাওয়ার পর, ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনী বা পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ তুলেছে বিজেপি। কী বলছেন আক্রান্ত? বিজেপি তরফে জানানো হয়েছে, ঘটনা ঘটে যাওয়ার ঘণ্টা দুয়েক পরেও কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কোনও তরফেই কাউকে দেখতে পাওয়া যায় নি। ঘটনার পর সরাইটিকরির ভাসপাড়া এলাকাতে আতঙ্কের পরিবেশ, বলে জানিয়েছেন আক্রান্ত।

কতটা প্রভাব পড়ল সরাইটিকরির ভোটে? সূত্রের খবর, প্রার্থী ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও এজেন্টরা বুথে ঢুকতে ভয় পাচ্ছেন। এদিকে এই সরাইটিকরি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৭ টা বুথ। পোলিং স্টেশনের ভিতরেই দুজন ভোটারদের গাইড করছেন। তাঁরা নির্বাচন কমিশনের কর্মী নন। তাঁদের একজনের কাছে জল বয়ে নিয়ে যাওয়ার অনুমতির কাগজ রয়েছে, আরেকজন নিজে থেকেই কাজে সাহায্য করছেন বলে জানা গেছে।

RELATED Articles