বঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। সেই সঙ্গেই চলছে বাকি দফা গুলির জন্য জোড় কদমে প্রচার। আর সেই প্রচার করতে বেরিয়েই আক্রান্ত হলেন ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। পদ্ম শিবিরের তরফে অভিযোগ করে জানানো হয়েছে, শাসক দলের কর্মী-সমর্থকরাই ওই কাণ্ড করেছে।
অবশ্য রাজ্যের প্রধান বিরোধীদলের এহেন অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন – নন্দীগ্রামে ভোটের পরেই হবে হিংসাত্মক লড়াই, তড়িঘড়ি জেলাশাসককে চিঠি পাঠালেন এই নেতা!
দীপক হালদার আজ সকালে প্রচার করছিলেন ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকে। এই প্রচার চলাকালীন অবস্থাতেই হরিদেবপুরে তাঁর উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। একই সঙ্গে তাঁর কর্মীদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ।
দলবদলের জোয়ারে সম্প্রতি দল বলেছিলেন দীপক হালদার। আগে তিনি ছিলেন ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল বিধায়ক। বিজেপিতে যোগ দেওয়ার পরই তাঁকে ডায়মন্ডহারবার কেন্দ্রে প্রার্থী করে গেরুয়া শিবির।
আক্রান্ত বিজেপি প্রার্থী বর্তমানে ভর্তি রয়েছেন ডায়মন্ডহারবারের সুপার স্পোশালিটি হাসপাতালে। তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁর বুকে চোট রয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন – সুখবর, আজ থেকেই এতটা কমছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম!
এই ঘটনার প্রতিবাদে ডায়মন্ডহারবারের হাসপাতাল মোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। চলছে অবরোধ। ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিস বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। পুলিস ও আধাসেনা এসে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।





