WB Election 2021: ‘খেলা হবে’ টি-শার্ট পরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা! ভাঙা হলো বাড়ি, গাড়ির কাঁচ

রাজ্যজুড়ে অশান্তি বেলাগাম। গতকাল অর্থাৎ চতুর্থ দফার নির্বাচনের তীব্র হিংসার ঘটনা এখন‌ও মানুষের মনে টাটকা। এরইমধ্যে বার ফের আক্রান্ত হলেন এক বিজেপি প্রার্থী। ভাঙা হল তাঁর গাড়ির কাঁচও। দুবরাজপুরের লোকপুর থানার নাগরাকোন্দা গ্রামে রবিবার সকালের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গ্রামের বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িও ভাঙচুর চালায়।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন সকালে নাগরাকোন্দা গ্রামে দুবরাজপুরের বিজেপি প্রার্থী অনুপ সাহা জনসংযোগ করছিলেন। আচমকাই ‘খেলা হবে’ লেখা টিশার্ট পরিহিত একদল যুবক স্লোগান দিতে দিতে এসে ওই গেরুয়া সমর্থকদের পথ আটকায়। অভিযোগ, ওই গ্রামে প্রচার করা যাবে না বলেও হুমকি দেয় তাঁরা। ঘটনাস্থল থেকেই লোকপুর থানায় ফোন করেন বিজেপি প্রার্থী।অভিযোগ উঠেছে এ ঘটনা জানার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। সেইসময় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। প্রার্থী সেখান থেকে ফিরে গেরুয়া শিবিরের সমর্থকদের বাড়িতেও ভাঙচুর হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় লোকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অনুপ সাহা।

আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ 

তাঁর দাবি, “এই জনসংযোগের জন্য আগেই অনুমতি নেওয়া হয়েছিল। পুলিশি অনুমতি মিলেছিল। তার পরেও ওই যুবকরা কীভাবে আমাদের মিছিল আটকাতে পারে? ঘটনাস্থল থেকে পুলিশকে ফোন করেও কোনও লাভ হল না। আমরা থানায় অভিযোগ অস্বীকার করেছি।”

এই ঘটনার দায় তৃণমূলের উপর চাপলেও দায় অস্বীকার করেছে শাসক শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, এই গ্রামেই আজ বিকেলে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সভা করার কথা রয়েছে।

আরও অন্যান্য খবর