আরও পড়ুন- মোদীর সভা থেকে ফেরার পরই বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ
আর আজ সকালে কমিশনের এই নিষেধাজ্ঞাকেই তোপ দাগেন মুখ্যমন্ত্রী। মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে মোদী কোড অফ কনডাক্ট করতে বলেছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, “মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে মোদী কোড অফ কনডাক্ট রাখা উচিত নির্বাচন কমিশনের। বিজেপি তার সমস্ত শক্তি ব্যবহার করতে পারে তবে এই পৃথিবীতে কোনও কিছুই আমাকে মানুষের সঙ্গে থাকতে এবং তাঁদের বেদনা ভাগাভাগি করতে বাধা দিতে পারবে না। তারা আমাকে কোচবিহারের ভাই ও বোনদের সঙ্গে তিন দিনের জন্য দেখা করতে যেতে বাধা দিতে পারে। তবে আমি চতুর্থ দিন সেখানে থাকব!”
আরও পড়ুন- অমিত শাহ্’র নির্দেশেই গুলি চলেছে মাথাভাঙায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী মমতার
প্রসঙ্গত আজ, শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনের মাঝেই তিনি ভিডিও কলে কথা বলেন মৃতদের পরিবারের সঙ্গে। পাশে থাকার বার্তা দেন মৃতের পরিবারকে। পরিবারের সমস্ত দায়িত্ব তিনি নিচ্ছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থসারথি রায়কে ফোন করে ভিডিও কনফারেন্সে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার