WB Election 2021: বুথ পরিদর্শনের সময় ‘হামলা’! ভাঙল গাড়ির কাঁচ,  হরিদেবপুরে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী পায়েল সরকার

বুথ পরিদর্শনে গিয়ে বিপত্তির সম্মুখীন হলেন বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী পায়েল সরকার।

 

চতুর্থ দফা বিধানসভা নির্বাচনের দিন দুষ্কৃতি হামলায় গাড়ির কাঁচ ভাঙল অভিনেত্রী ও বিজেপি প্রার্থী পায়েল সরকারের। হরিদেবপুর হসপিটাল মোড়ে ঘটে এই ঘটনা। আক্রান্ত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ‌‌সেখানেই গেরুয়া শিবিরের তারকা প্রার্থীকে অভিযোগ করতে শোনা যায়, বাইকে করে দু’জন দুষ্কৃতি এসেই এমন কাণ্ড ঘটিয়েছে।

 

আরও পড়ুন-নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, বাংলায় বন্ধ ভোট!

 

প্রসঙ্গত আজ, রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন সকাল বেলাই নির্বাচনী অধিকার প্রয়োগ করে বেহালা পূর্বের বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন পায়েল সরকার। ভোররাতে আক্রান্ত দলীয় কর্মীদেরও দেখতে যান এর মাঝেই। আর তাতেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের পদ্ম প্রার্থীর বিরুদ্ধে। এরপরই হরিদেবপুরে বুথ পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন পায়েল সরকার। তবে, গাড়ি ভাঙচুর হলেও অক্ষত অবস্থায় রয়েছেন বিজেপি প্রার্থী।

 

আরও পড়ুন- কসবায় তৃণমূল বাহিনীর হামলা, আক্রান্ত বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, নীরব পুলিশ প্রশাসন

 

এই ঘটনার পরে নিজের প্রতিক্রিয়ায় পায়েল অভিযোগ করেছেন, “কাঁচ ভাঙার আওয়াজ শুনেই পিছন দিকে তাকাই। পিছন থেকে ঢিল মেরে আমার গাড়ির কাঁচ ভাঙা হয়েছে। কারা করেছে, সেটা দেখতে পাইনি ঠিকই, তবে বেহালা পূর্বের ৩০৩, ৩০৪ নম্বর বুথ পরিদর্শনে যখন গিয়েছিলাম, তখনই বেরনোর সময় দেখি বাইকে দু’জন সেখানে দাড়িয়ে রয়েছে। আর আমার গাড়ির কাঁচের দিকে দেখতে দেখতে হাসছিল ওরা। হয়তো সেখান থেকেই আমাকে অনুসরণ করছিল। এরপর সুযোগ বুঝেই গাড়ির কাঁচ ভাঙে।”

RELATED Articles