Sukanta Majumdar blamed TMC Workers: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট রয়েছে। এদিন রাজ্যের তিন আসনে ভোট। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট রয়েছে এদিন। কিন্তু ভোটের শুরুতেই মিলল অশান্তির খবর (Sukanta Majumdar blamed TMC Workers)। বালুরঘাটে বিজেপি নেতার আক্রান্ত হওয়ার খবর মিলল।
সূত্রের খবর, তপনের পতিরামপুরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধরের অভিযোগ উঠেছে। বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প বসিয়েছে তৃণমূল, এমনটাই অভিযোগ। সেই খবর পেয়েই এদিন বুথে যান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কিন্তু সেখানে গেলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তিনি (Sukanta Majumdar blamed TMC Workers)।
জানা গিয়েছে, সুকান্ত মজুমদার এদিন বুথে পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে সুকান্তকে ঘিরে। তিনি যাতে ওই এলাকায় ঢুকতে না পারেন, সেই জন্য তাঁকে ঘিরে রাখা হয় বলেও অভিযোগ (Sukanta Majumdar blamed TMC Workers)। এই ঘটনার ভিডিও করেন সুকান্ত। তিনি জানিয়েছেন, তিনি এই ভিডিও নির্বাচন কমিশনে পাঠাবেন। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানায় আইসি। পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত, এমনটাই খবর।
সুকান্তের কথায়, “প্রার্থীকেই বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ কিচ্ছু করছে না। পুলিশ চুপচাপ বসে আছে। ১০০ মিটারের মধ্যে থেকে ক্যাম্প অফিস না ওঠালে আমি এখানেই থাকব। এখান থেকে আমরা লিড পাব, সেটা ওরা জানে। তাই আমাদের মহিলা কর্মীকে সেক্ট ওয়ার্কার বলছে” (Sukanta Majumdar blamed TMC Workers)।
গঙ্গারামপুরেও অশান্তির খবর মিলেছে। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, “গঙ্গারামপুরে বিক্ষিপ্ত ঘটনার খবর পেয়েছি। কাল রাতে হামলাও হয়েছে আমাদের বুথ সভাপতির বাড়িতে। তাও সাহস দিয়ে বসিয়ে এসেছি বুথে (Sukanta Majumdar blamed TMC Workers)। গঙ্গারামপুরেই সবচেয়ে বেশি গন্ডগোল হয়েছে”।
কিন্তু গঙ্গারামপুরেই কেন অশান্তি বেশি (Sukanta Majumdar blamed TMC Workers)?
বিজেপি প্রার্থীর কথায়, “গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি, তাই ওখানে অশান্তি বেশি। তৃণমূল গুন্ডা আবার নাকা চেকিং লাগিয়েছে, কারা ভোট দিতে যাচ্ছেন (Sukanta Majumdar blamed TMC Workers)। যাঁরা তৃণমূল ভোটার, তাঁদেরকেই যেতে দেওয়া হচ্ছে”।





