ভোটযুদ্ধ! সায়ন্তিকাকে মাত দিতে বাঁকুড়ার নির্বাচনী মঞ্চে উঢ়ে আসছেন‌ দিল্লির তারকা নেতা! 

তৃণমূল কংগ্রেস বাঁকুড়া থেকে এবারে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। জঙ্গলমহল জেতার লক্ষ্য শাসক-বিরোধী দুই দলেরই।

আর তাই তৃণমূলের তারকা প্রার্থীর মোকাবিলায় দিল্লি থেকে তারকা এনে বাজিমাাত করতে চলেছেে গেরুয়া শিবির। আজ ভোটের প্রচারে দিল্লি থেকে উড়ে আসছেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা বিজেপির জনপ্রিয় নেতা গৌতম গম্ভীর। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে রোড শো করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে তিনি যাবেন পুরুলিয়ার সাঁওতালডিতে। পারা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে রোড শো করবেন গম্ভীর।

আরও পড়ুন- সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি বিজেপির, কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী, ওবিসিদের জন্য ঢালাও সংকল্প গেরুয়া শিবিরের

আজ নজর থাকবে বাঁকুড়ায়। সেখানে আজ প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাঁকুড়ার বড়জোড়ায় সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। এছাড়াও কোতুলপুর ও ইন্দাসেও সভা করবেন তিনি। বাঁকুড়ায় এবার তারকা প্রার্থী সায়ন্তিকা। তাাঁর সমর্থনে জোর কদমে চলছে প্রচার। এবার ময়দানে নামলেন মমতা নিজে। দলের প্রার্থীদের জেতাতে বাঁকুড়ায় আজ পরপর তিনটি সভা করবেন তিনি।

আরও পড়ুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

তবে গৌতম গম্ভীরের পাল্টা দিতে প্রস্তুত রাজ্যের শাসক দল‌ও। অভিনেতা-সাংসদ দেবকে দিয়ে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। পারা বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করবেন অভিনেতা দেব। দেবের প্রচার সভা ঘিরে উন্মাদনা চড়ছে পুরুলিয়ায়। গৌতম গম্ভীর না দেব কার জনপ্রিয়তা বেশি তার টক্কর হতে চলেছে পুরুলিয়ায়।

RELATED Articles