সরকারি গাড়ি ব্যবহার করার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে, কমিশনে নালিশ বিজেপির, প্রার্থীপদ বাতিল হবে না তো তৃণমূল নেত্রীর?

BJP complained against Mahua Moitra: ফের এক বিতর্কে ফাঁসলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এবার রাজ্য সরকারের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এর জেরে মহুয়ার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনল বিজেপি (BJP complained against Mahua Moitra)। দ্বারস্থ হল নির্বাচন কমিশনের কাছে।

গতকাল, শনিবার কৃষ্ণনগরে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন মহুয়া মৈত্র। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে তিনি যা গাড়ি ব্যবহার করেন, তাতে রাজ্য সরকারের স্টিকার লাগানো ছিল। নদিয়ার জেলা পরিষদের সভাপতিও ছিলেন তাঁর সঙ্গে। এই নিয়েই গতকাল, শনিবারই বিজেপি ই-মেল মারফৎ জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানায় (BJP complained against Mahua Moitra)।  

শুধুমাত্র অভিযোগ দায়েরই নয়, জানা গিয়েছে, এই ঘটনায় প্রমাণ হিসাবে ভিডিও ও ছবিও জমা দিয়েছে গেরুয়া শিবির। রাজ্য সরকারের স্টিকার দেওয়া গাড়িতে মহুয়ার ওঠা থেকে শুরু করে জেলা পরিষদের সভাপতি তারান্নুম সুলতানা মীরের গাড়িতে বসে থাকা, সমস্ত ভিডিও কমিশনে জমা করেছে বিজেপি (BJP complained against Mahua Moitra)। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে কমিশন।

এই বিষয়ে (BJP complained against Mahua Moitra) বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র সন্দীপ মজুমদার বলেন, “গত শুক্রবার নদিয়ার জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার সময় মহুয়া যে গাড়িতে চেপেছিলেন সেটি রাজ্য সরকারের স্টিকার লাগানো একটি গাড়ি। ওই গাড়িতে মহুয়ার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরও”।

তাঁর কথায়, “শুধু মুখের কথা নয়, আমাদের কাছে অভিযোগের সপক্ষে ভিডিও ফুটেজও রয়েছে। কমিশনে তা জমা দিয়ে বিধিভঙ্গের অভিযোগে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়েছে” (BJP complained against Mahua Moitra)

এই ঘটনায় যদিও জেলাশাসকের কোনও প্রতিক্রিয়া মেলেনি। কোনও প্রতিক্রিয়া দেন নি মহুয়া মৈত্রও (BJP complained against Mahua Moitra)। তবে তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার চেয়ারম্যান রুকবানুর রহমান এই বিষয়ে বলেন, “এমন কোনও ঘটনা আমরা জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব”।

RELATED Articles