গতকাল, শুক্রবারই ফাঁস হয়েছে শীতলকুচি কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় প্রার্থী পার্থপ্রতিম রায়ের কথোপকথন ভাইরাল হয়। পঞ্চম দফা ভোটের দিন অর্থাৎ আজ শনিবার সেই অডিও টেপ নিয়ে কমিশনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালো গেরুয়া শিবির। অভিযোগ, শীতলকুচির ঘটনাকে ঘিরে রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে তৃণমূল। এই বিষয়ে তদন্ত করতে সিট গঠনের আবেদন জানিয়েছেন তারা। বিজেপির তরফে এমন অভিযোগও আনা হয় যে রাজ্যের পুলিশ আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো।
এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের দ্বারস্থ হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানান। বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করার অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফে। এদিন সেই অভিযোগ নাকোচ করে স্বপন দাশগুপ্ত জানান যে মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপ করা হয়নি।
আরও পড়ুন- মিনাখাঁয় নিখোঁজ এক বিজেপি এজেন্ট, অন্য এজেন্টকে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এদিন সাংবাদিক বৈঠক করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। টুইটারে লেখা হয়, “কেন্দ্র কি বর্তমান মুখ্যমন্ত্রীর ফোনের ব্যক্তিগত কথোপকথন ট্যাপ করেছে? একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করার ও ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই”।
https://twitter.com/AITCofficial/status/1383095469249744906?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1383095471615344642%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fwb-assembly-polls-2021-bjp-requested-election-commission-to-constitute-sit-to-examine-audio-tape-of-mamata-banerjee-over-sitalkuchi%2F
পালটা তৃণমূলের বিরুদ্ধে সরব হয় বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের নেতা শিশির বাজোরিয়ার কথায়, “আগাগোড়া রাজ্যের পুলিশ, প্রশাসনিক কর্তাদের দলদাসে পরিণত করেছিল তৃণমূল। আর আজ বিদায়ী মুথ্যমন্ত্রী পুলিশ কর্তাদের ফাঁসানোর চেষ্টা করছে”।
আরও পড়ুন- শান্তিনগরে অশান্ত পরিস্থিতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিলাকে রাস্তায় ফেলে মার, লাঠিচার্জ পুলিশের
প্রসঙ্গত, গতকাল, শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে বিজেপি আইটি সেলের প্রধান তথা দলের রাজ্য সহ-পর্যবেক্ষক অমিত মালব্য একটি অডিও সামনে আনেন। তাতে শোনা যায়, শীতলকুচি ঘটনার ঠিক পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলীয় প্রার্থী পার্থপ্রতিম রায়ের ফোনের কথোপকথন। এতে মমতাকে বলতে শোনা যায়, “মাথা ঠাণ্ডা করে ভোটটা করো, তারপর এর বিচার আমরা করব। ডেডবডিগুলো এখন রেখে দাও। কাল ডেডবডিগুলো নিয়ে র্যালি হবে। পরিবারগুলোকে বলবে কেউ ডেডবডি নেবে না”। ই অডিও টেপে আরও শোনা গিয়েছে যে মমতা পার্থকে বলছেন মৃতদের বাড়ির লোক যেন ভোটের পর এফআইআর দায়ের করেন। এমনকি, কী এফআইআর দায়ের করবেন তাও তিনি বলে দেবেন। তিনি এও বলেন, “ভালো করে এফআইআর দায়ের করতে হবে। ল’ইয়ারের সঙ্গে কনসাল্ট করে করবে। নিজে থেকে করবে না। কমান্ড জোন থেকে শুরু করে এসপি, সবকটা যাতে ফাঁসে। এসপিকেও ফাঁসাতে হবে, আইসিকেও ফাঁসাতে হবে”। মমতা এও বলেন যে, মুসলিমদের মনে যাতে ভয় ঢুকে যায় সেরকমভাবে প্রচার করতে হবে। যাতে তারা তৃণমূলকে ভোট দেয়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার