WB Election 2021: কল্যাণী থেকে দফায় দফায় অশান্তির খবর, বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা বাজি

আজ পঞ্চম দফায় ভোট গ্রহণ বাংলায়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির খবর। এবার বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল কল্যাণীতে। কল্যাণী বিধানসভার সগুনা এলাকার ঘটনা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। সেখানকার ৬৪ নম্বর বুথে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি।

আরও পড়ুন- শান্তিনগরে অশান্ত পরিস্থিতি, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মহিলাকে রাস্তায় ফেলে মার, লাঠিচার্জ পুলিশের

যথারীতি এই ঘটনায় হামলার অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা। স্থানীয়দের অভিযোগ, গতরাত থেকেই বোমাবাজি শুরু হয়েছে। যার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছে এলাকাবাসী।

আরও পড়ুন- মিনাখাঁয় নিখোঁজ এক বিজেপি এজেন্ট, অন্য এজেন্টকে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসঙ্গত উল্লেখ্য এদিন সকাল থেকেই কল্যাণীর বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর মিলছে।কল্যাণীর বকুলতলায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে বিজেপি। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। অভিযোগ উঠেছে, তৃণমূলের বাইক বাহিনী রড-লাঠি নিয়ে বিজেপি কর্মীদের মারধর করে। আহত বেশ কয়েকজন। এর পাশাপাশি, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বাইক বাহিনী বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে নদিয়া-গয়েশপুর বাইপাস অবরোধ করা হয়।

পঞ্চম দফায় রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে ভোটগ্রহণ চলছে। যার মধ্যে রয়েছে কল্যাণী সহ নদিয়া জেলার ৮ বিধানসভা।

RELATED Articles