মিনাখাঁর হামলায় পুলিশের নিষ্ক্রিয়তা, অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনে চিঠি বঙ্গ বিজেপির

গতকাল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আয়োজিত হয় বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথযাত্রার বিষয়ে পুলিশকে আগের থেকে সবটা জানানো হলেও সেভাবে কোনও নিরাপত্তা গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ। এই পরিবর্তন যাত্রায় বোমাবাজি করে তৃণমূল, বাধা দেওয়া হয় মিছিলেও। এই কারণে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয় বঙ্গ বিজেপি। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার কথা আগাগোড়া তুলে ধরা হয়। এর পাশাপাশি স্থানীয় পুলিশ সুপারের পদত্যাগের দাবীও জানানো হয়।

আরও পড়ুন- দিলীপ ঘোষের গাড়ির সামনে বোমাবাজি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মিনাখাঁ

গতকাল, শনিবার বিজেপির পরিবর্তন রথযাত্রা চলাকালীন ধুন্ধুমার কাণ্ড বাঁধে মিনাখাঁয়। আটকানো হয় রথযাত্রা। শুধু তাই-ই নয়, দিলীপ ঘোষের কনভয়কে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগও ওঠে। তৃণমূল দুষ্কৃতীরাই এই হামলা করেছে বলে জানানো হয়। উল্টোদিকে তৃণমূলের তরফেও অভিযোগ করা হয় যে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এই নিয়ে সংঘর্ষ বাঁধে দুই দলের মধ্যে। অবশেষে পুলিশবাহিনী, র‍্যাফ, কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনার অভিযোগ জানিয়ে বিজেপির বক্তব্য বোমাবাজি, কনভয়ে হামলা ও ইটবৃষ্টির কারণে তাদের বহু কর্মী আহত হয়েছে এবং তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তিও করা হয়েছে। এই বোমাবাজিতে ৩ জন আহত হয়েছে। কিন্তু এতকিছু পরেও পুলিশ কোনও ভূমিকাই পালন করেনি বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফে।

আরও পড়ুন- এবার কী তবে তৃণমূলের এই প্রভাবশালী মন্ত্রীও বিজেপিতে? চলছে জোর জল্পনা

গতকালের ঘটনার ভিত্তিতে আগামী নির্বাচনে অশান্তির আশঙ্কায় নির্বাচন কমিশনকেও একটি চিঠি পাঠানো হয়েছে বিজেপির তরফে। এই চিঠিতে লেখা হয়েছে যে, “এই পক্ষপাতদুষ্ট প্রশাসনের বিরুদ্ধে দয়া করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের মোতায়েন করে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন পরিচালনা করুন”।

মিনাখাঁর হামলায় পুলিশের নিষ্ক্রিয়তা, অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনে চিঠি বঙ্গ বিজেপির

মিনাখাঁর হামলায় পুলিশের নিষ্ক্রিয়তা, অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও নির্বাচন কমিশনে চিঠি বঙ্গ বিজেপির

প্রসঙ্গত, গতকাল, শনিবার দিলীপ ঘোষের নেতৃত্বে রথযাত্রা বেরিয়েছিল উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের মালঞ্চ থেকে। অভিযোগ, এই রথযাত্রা কিছুদুর এগোতেই ট্যাবলো লক্ষ্য করে বোমাবাজি হয়। সেই গাড়িতেই ছিলেন দিলীপ ঘোষ। রথের সঙ্গে হচ্ছিল বাইক মিছিলও। এই সময়ই বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মীদের বচসা শুরু হয়। এরপর তা গড়ায় হাতাহাতিতে। এর জেরে ক্রমশই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। বোমাবাজিতে ৩ জন আহত ও দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

RELATED Articles