বঙ্গে কড়া নাড়ছে পদ্ম! প্রথম দফার ৩০টি আসনের মধ্যে অন্তত ২৬ আসন পাবে বিজেপি, জানালেন অমিত শাহ্

এবার বাংলায় গেরুয়া শিবির মসনদ দখল করেই ছাড়বে। এমনটাই দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।

পশ্চিমবঙ্গে ৮ দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। এরমধ্যে প্রথম দফায় ৩০টি আসনে নির্বাচন গতকাল হয়ে গেছে। সেখানেই এবার অন্তত ২৬ আসন পাবে বিজেপি বলে দাবি করছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, বাড়বে বিজেপির জয়ের ব্যবধানও। দলের ভোট মেশিনারি তাঁকে এমনই রিপোর্ট পাঠিয়েছে বলে রবিবার দিল্লিতে দলের সদর দফতরে জানালেন বিজেপির চাণক্য অমিত শাহ্।

আরও পড়ুন-WB Election 2021: প্রচারে বেরিয়ে বিপত্তি! লকেটের চোখ রং ছোঁড়ার অভিযোগ, সন্দেহের তীর তৃণমূলের দিকে

তিনি এদিন বলেন, ‘পশ্চিমবঙ্গে প্রথম দফায় যে ৩০টি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে ২৬টি আসন জিততে চলেছে বিজেপি। শুধু তাই নয় আসনগুলিতে বিজেপির জয়ের ব্যবধান বাড়বে।’
শাহ্ আর‌ও বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রতিশ্রুতি যে অন্তঃসারহীন, তা বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি।’

সেই সঙ্গে প্রথম দফায় বাংলায় রক্তপাতহীন নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ফের বলেন, ‘পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।’

আরও পড়ুন- ভোটের কোপ দিঘাতে, প্রথম দু’দফার ভোটের কারণে বন্ধ দিঘা, পর্যটকবিহীন সমুদ্র সৈকত 

শাহ্ এদিন বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসার যে ছবি দেখা যায় তা প্রথম দফায় দেখা যায়নি। কোথাও কোনও খুন হয়নি। গুলি চলেনি। বোমা পড়েনি। প্রথম দফায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে রাজ্যে। সেইজন্য কমিশনকে ধন্যবাদ জানাই।’

RELATED Articles