BIG NEWS: বঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, বলছে সমীক্ষা!

বাংলায় ক্ষমতায় আসতে পারে বিজেপি, এরকমটা মনে করছেন বাংলার মানুষ। দাবিটা আর কারোর নয়, সিএনএক্স ওপিনিয়ন পোল নামে একটি জাতীয় সমীক্ষা এই দাবি করেছে সম্প্রতি। যার ফলাফল শুনে আশায় বুক বাঁধছেন বিজেপি সদস্যরা।

আরও পড়ুন – ক্ষমতায় এলে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন অমিত শাহ

কী জানা গিয়েছে এই সমীক্ষায়? এই সমীক্ষায় মানুষকে প্রশ্ন করা হয়েছিল যে এই বিধানসভা ভোটে কে জিতবে বলে মনে করেন? তাতে দেখা যাচ্ছে ৪৪ শতাংশ মানুষ বলছেন বিজেপি এবং ৪২ শতাংশ মানুষ বলছেন তৃণমূল। আর বাম কংগ্রেস এবং আই এস এফ এর জোট পাবে ৭ শতাংশ ভোট।

আরও পড়ুন – বাড়ির জন্য টাকা দেয়নি সরকার, হিসাব চাওয়ায় এলাকাবাসীদের অশ্রাব্য ভাষায় উত্তর দিলেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া

তবে এই সমীক্ষাতে আরও জানা গিয়েছে যে বিজেপি ১৩০ থেকে ১৪০ টি আসন পাবে কিন্তু তৃণমূল পেতে পারে ১৩৬ থেকে ১৪৬ টি আসন। বাকি জোট পাবে ১২ থেকে ১৪ টি আসন। অর্থাৎ আসনের দিক থেকে দেখতে গেলে তৃণমূলের দিকে কিছুটা পাল্লা ভারী কিন্তু মানুষের রায় বলছে বিজেপি আসছে বাংলায়। এই সমীক্ষা কতটা সত্যি তার প্রমাণ পাওয়া যাবে ২রা মে। ওইদিনই বোঝা যাবে যে আসল খেলা কে খেলেছে।

RELATED Articles